করোনা ভাইরাসের বলি ২১ বছরের তরুণ ফুটবল কোচ, ফুটবল দুনিয়ায় শোক

করোনা ভাইরাসের বলি ২১ বছরের তরুণ ফুটবল কোচ। করোনা থাবায় এই প্রথম ফুটবল জগত থেকে কেউ প্রাণ হারালেন। নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের মালাগার অ্যাটলেটিকো পোর্তাদা আল্টা ক্লাবের যুব দলের ২১ বছরের তরুণ কোচ ফ্রান্সিসকো গার্সিয়া রবিবার প্রাণ হারান। তিনি মালাগা থেকে করোনায় বলি কনিষ্ঠ নাগরিক। তরুণ কোচের মৃত্যুতে ফুটবল দুনিয়ায় শোকের ছায়া। চার বছর ধরে অ্যাটলেটিকো পোর্তোদা আল্টা ক্লাবের হেড কোচের দায়িত্ব সামলেছেন ফ্রান্সিসকো।

ক্লাবের পক্ষ থেকে আবেগঘন বার্তা

করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি তাঁর লিউকোমিয়া ছিল বলে জানা গিয়েছে। মারণ ভাইরাসের একাধিক উপসর্গ নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন ফ্রান্সিসকো। তরুণ কোচের অকালে চলে যাওয়ায় ক্লাবের পক্ষ থেকে আবেগঘন বার্তায় টুইট করে হয়েছে।

টুইটে যা লেখা হয়

টুইটে লেখা হয়, 'ফ্রান্সিস তুমি ক্লাবের শুধু একজন কোচ নয়, পরিবারের অংশ ছিলে। তোমায় ছাড়া পথ চলা কঠিন। ক্লাবের প্রয়োজনে তুমি সবসয়ম পাশে থেকে নিজেকে উজার করে দিয়েছ। তোমায় ছাড়া আমাদের লিগ জেতা কীভাবে সম্ভব হবে জানি না। তবে আমরা নিজেদের লক্ষ্যে স্থির, কীভাবে চ্যাম্পিয়নশিপ জিতব জানা নেই, তবে তোমার জন্যেই এই ট্রফি আমরা পেয়ে ছাড়ব। সেটা তোমাকেই উৎসর্গ করতে চাই। তোমাকে আমরা ভুলব না। চিরতরে শান্তিতে ঘুমিও। '

ক্লাবের প্রেসিডেন্ট যা বললেন

ক্লাবের প্রেসিডেন্ট কোচ ফ্রান্সিসকোর অকাল প্রয়াণ শোকপ্রকাশ করেন। মালাগার সংবাদপত্রকে তিনি জানিয়েছেন, 'ফ্রান্সিসকোকে হারিয়েছি, আমরা এখনও বিশ্বাস করতে পারছি না। শুক্রবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে রবিবার সন্ধ্যেতে ও সুস্থ হচ্ছে বলে জানানো হয়। তারপর হঠাৎ এই অঘটন।'

 করোনার কেন্দ্র ইউরোপ

করোনার কেন্দ্র ইউরোপ

চিন ছাড়িয়ে এই মুহূর্তে ইউরোপ করোনার কেন্দ্র হয়ে উঠেছে। সোমবার পর্যন্ত ইউরোপে ৫১, ৭৭১টি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ইতালি, স্পেন, ফ্রান্স জার্মানির নাগরিকরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ইউরোপে ২৩০০-র বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 17, 2020, 12:59 [IST]
Other articles published on Mar 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+