করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিশ্বকাপার ফুটবলার

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত বিশ্বকাপার ফুটবলার। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে থর হরিকম্প পরিস্থিতি। দেশ বিদেশে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে এবার ইরাক থেকে কোভিড-১৯ ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারালেন জনপ্রিয় ফুটবলার।

করোনায় প্রাণ হারালেন ফুটবলার

করোনায় প্রাণ হারালেন ফুটবলার

ইরাকের জনপ্রিয়তম ফুটবলার আহমেদ রাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন রাধি।

সুস্থ হয়ে ফের কোভিড শিকার ফুটবলার

সুস্থ হয়ে ফের কোভিড শিকার ফুটবলার

গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ইরাকের এই ফুটবলার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর ফের তাঁর শারীরিক অবস্থায় অবনতি ঘটে। রবিবার সকালে ইরাকের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি প্রয়াত হন।

১৯৮৬ বিশ্বকাপে গোল

১৯৮৬ বিশ্বকাপে গোল

ইরাকের হয়ে ১৯৮৬ বিশ্বকাপে রাধি বেলজিয়ামের বিরুদ্ধে গোল করেছিলেন। ১৯৮২ এশিয়ান গেমসে ইরাকের সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

এশিয়ার সেরা ফুটবলার

এশিয়ার সেরা ফুটবলার

এছাডা় ১৯৮৮ সালে এশিয়ার সেরা ফুটবলারের সম্মান অর্জন করেছিলেন রাধি। দেশের হয়ে অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কত নম্বরে

দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কত নম্বরে

দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাধি তিন নম্বরে রয়েছেন। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর ঘোষণা করেন।

বিরাটের নেতৃত্ব নাকি সৌরভেরই মতো, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মত

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 22, 2020, 17:27 [IST]
Other articles published on Jun 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+