ইস্টবেঙ্গলের আইএসএল প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি বিরোধী নেতা সুজনের

আসন্ন ফুটবল মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি। ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলতে পারে সেই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী। এর আগে মুখ্যমন্ত্রী নিজে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে উদ্যোগী হয়েছেন।

ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ানোর অনুরোধ

ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ানোর অনুরোধ

চিঠিতে আইএসএল খেলার বিষয়ে সুজন চক্রবর্তী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়ানোর অনুরোধ রেখেছেন। ওডিশা সরকার সেরাজ্যের আইএসএল দলকে যেভাবে সাহায্য করছে, বাংলায় রাজ্য সরকার সেভাবে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াক বলে বিরোধী নেতার মত।

ইস্টবেঙ্গলের জন্যে ফেডারেশনে ফোন মুখ্যমন্ত্রীর

ইস্টবেঙ্গলের জন্যে ফেডারেশনে ফোন মুখ্যমন্ত্রীর

এর আগে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী, লাল-হলুদ কর্তাদের ফেডারেশনের সঙ্গে এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও বলেন।

 সুজন চক্রবর্তী যা বললেন

সুজন চক্রবর্তী যা বললেন

এবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখলেন বিরোধী নেতা। সুজন চক্রবর্তী জানিয়েছেন, 'বাংলায় একজন ফুটবল ভক্ত হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ রেখেছি। '

 মুখ্যমন্ত্রীর প্রশাংসায় আরও যা বললেন সুজন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর প্রশাংসায় আরও যা বললেন সুজন চক্রবর্তী

সঙ্গে তিনি আরও বলেন, 'এর আগে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ফেডারেশন সভাপতিকে ফোন করেছিলেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমরা ফুটবল প্রেমীরা কলকাতার তিন বড় ক্লাবকে সবসময় সেরা লিগে খেলতে দেখতে চাই। মোহনবাগান ইতিমধ্যে আইএসএলে খেলছে। এবার ইস্টবেঙ্গল এবছরই যাতে খেলতে পারে, আমাদের সেই উদ্যোগ নেওয়া উচিত। '

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 28, 2020, 9:57 [IST]
Other articles published on Jun 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+