লিওনেল মেসিকে হারিয়ে প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসের পাতায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এই গ্রহে কে সেরা ফুটবলার। এই নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। দুই ফুটবলারের মধ্যে মাঠে ও মাঠের বাইরে দারুণ প্রতিদ্বন্দ্বিতা চলে। ফুটবলদুনিয়ায় এই প্রতিদ্বন্দ্বিতা দারুণ উপভোগ্যও বটে। এবার ফুটবলের বাইরে অন্য ক্ষেত্রে মেসিকে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো।

বিলিয়েনিয়ার হলেন রোনাল্ডো

বিলিয়েনিয়ার হলেন রোনাল্ডো

ফুটবল দুনিয়ায় প্রথম বিলিয়েনিয়ার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি ও রোনাল্ডোর মধ্যে মাঠের বাইরে অর্থ উপার্জনের ক্ষেত্রেও দারুণ প্রতিযোগিতা রয়েছে। দুজনেই একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত রয়েছেন। স্পনসরশিপের অর্থ থেকে শুরু করে বিজ্ঞাপনে দুজনের পৃথিবীর সর্বাধিক রোজগেরে ফুটবলারদের তালিকায় রয়েছেন। এবার ফুটবলের প্রথম বিলিয়ন-ডলার পুরুষ হয়ে উঠলেন রোনাল্ডো।

ইতিহাসের পাতায় রোনাল্ডো

ইতিহাসের পাতায় রোনাল্ডো

শুধু মেসিকে ছাপিয়ে বিলিয়েনিয়ার হওয়াই নয়, বিশ্বের প্রাক্তন-বর্তমান সব ফুটবলারদের মধ্যে তিনি প্রথম বিলিয়ন ডলারের মালিক হয়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন।

রোনাল্ডোর উপার্জন করা অর্থের পরিমাণ কত

রোনাল্ডোর উপার্জন করা অর্থের পরিমাণ কত

ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও পর্যন্ত ফুটবল জীবনে এক বিলিয়ন ডলার উপার্জন করে ফেলেছেন। ভারতীয় মুদ্রায় এই অর্থ হিসেব করলে আনুমানিক সাড়ে ৬ হাজার কোটি টাকা দাঁড়াচ্ছে।

খেলার জগৎ থেকে এর আগে যারা বিলিয়েনিয়ার

খেলার জগৎ থেকে এর আগে যারা বিলিয়েনিয়ার

খেলার জগৎ থেকে এখনও পর্যন্ত কিংবদন্তি গল্ফার টাইগার উডস এবং বিশ্বখ্যাত বক্সার ফ্লয়েড মেওয়াদার বিলিয়েনিয়ার হয়েছেন।

কোথায় আলাদা রোনাল্ডো

কোথায় আলাদা রোনাল্ডো

টাইগার উডস ও ফ্লয়েড মেওয়াদার দুই তারকা ব্যক্তিগত গেমে বিলিয়েনিয়ার হয়েছেন। প্রথম জন গল্ফে ও দ্বিতীয় জন বক্সিংয়ে। দলগত খেলায় বিশ্বের প্রথম এবং একমাত্র তারকা হিসেবে বিলিয়েনিয়ার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ফোর্বসের তালিকায় রোনাল্ডোর মেসির থেকে কতটা এগিয়ে

ফোর্বসের তালিকায় রোনাল্ডোর মেসির থেকে কতটা এগিয়ে

ফোর্বসের সেলিব্রিটি হার্ন্ডেডের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চার নম্বরে ও মেসি পাঁচ নম্বরে রয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 6, 2020, 12:11 [IST]
Other articles published on Jun 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+