করোনায় বিশ্বজুড়ে উদ্বেগ, কোয়ারেন্টাইনে গৃহবন্দি হয়ে পার্টি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

கடைசி 2 ஒருநாள் போட்டி, தோனியை உட்கார வைத்த பிசிசிஐ- வீடியோ

করোনায় কাঁপছে বিশ্ব। আক্রান্তের সংখ্যা ২৫লক্ষ ছুঁতে চলেছে। এই পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এখন বিশ্বজুড়ে বিভিন্ন দেশে লকডাউন পরিস্থিতি। স্তব্ধ যোগাযোগ, বন্ধ পরিষেবা। অন্যদের মতে খেলার জগতের তারকারাও গৃহবন্দি রয়েছেন। রোনাল্ডোর ক্ষেত্রে অবশ্য পুরোটাই আলাদা। গৃহবন্দি হয়ে বাড়তি পার্টি আয়োজন করে সমালোচনার মুখে ক্রিশ্চিয়ানো।

কোয়ারেন্টাইনে রোনাল্ডো

কোয়ারেন্টাইনে রোনাল্ডো

ইতালিতে করোনা সংক্রমণ মহামারী আকার নেওয়ার অনেক আগেই মার্চের শুরুতে রোনাল্ডো পর্তুগাল ফিরে যান। মায়ের অসুস্থতার কারণে পর্তুগালে ফিরে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। এরপর পর্তুগালের মাদেইরাতে নিজের প্রাসাদ সমান বাড়িতে পরিবারকে নিয়ে ফুটবল মহাতারকা কোয়ারেন্টাইনে রয়েছেন।

বাড়ির মধ্যে থেকে কোয়ারেন্টিনের নিয়ম মানলেন না রোনাল্ডো

বাড়ির মধ্যে থেকে কোয়ারেন্টিনের নিয়ম মানলেন না রোনাল্ডো

বাড়ির মধ্যে কোয়ারেন্টানে থাকলেও কোয়ারেন্টাইনে নিয়ম ঢেঙে ১৮ জনকে নিয়ে পার্টি করেছেন রোনাল্ডো।

ভাগ্নির জন্মদিন পালন

বাড়িতে অন্তত আঠারো জন মানুষকে নিয়ে ভাগ্নি অ্যালিসিয়ার জন্মদিন উদযাপন করেন রোনাল্ডো। সদ্য হৃদরোগে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোনালদোর মা দোলোরেস আভেইরোও এই পার্টিতে ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির ভিডিও ছড়িতে পড়তেই ক্রিশ্চিয়ানোর নিয়ম ভাঙা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

রোনাল্ডোর ভাগ্নির ব্যাখ্যা

রোনাল্ডোর ভাগ্নির ব্যাখ্যা

এই পার্টি নিয়ে ব্যাখ্যায় রোনাল্ডোর ভাগ্নি অ্যালিসিয়া বলেন, 'পুরো পরিবারই এখন কোয়ারেন্টাইন রয়েছে। সেক্ষেত্রে বাড়িতে সবাই বন্দি থেকে যদি পার্টি করা হয়, তাতে কোনও ক্ষতি নেই।'

রোনাল্ডের বান্ধবীর শপিং

রোনাল্ডের বান্ধবীর শপিং

দিন কয়েক আগে শপিং করতে গিয়ে রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সমালোচনার মুখে পড়েছিলেন। পর্তুগালের ফুনচালের একটি মলে কেনাকাটা করতে চান জর্জিনা।

লকডাউনের মাঝে প্র্যাকটিসে নেমে সমালোচিত রোনাল্ডো

লকডাউন ভেঙে ৩৫ এর ফুটবলার কীভাবে ঝুঁকি নিয়ে স্থানীয় মাঠে বল পায়ে নেমে পড়লেন সেই নিয়ে সমালোচনা হয়। করোনার ভয়াবহতায় সারা বিশ্বে এখন যুদ্ধের পরিস্থিতি। সঠিক সময় গুরুত্ব না দিয়ে ইতালি করোনা সংক্রমণের পর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই কঠিন পরিস্থিতির শিকার। সেই অবস্থায় প্রশাসনের নির্দেশ এড়িয়ে রোনাল্ডোর মাঠে নামা সরকার একেবারেই ভালো চোখে দেখনি। পোস্টের সামনে গোলকিপারকে দাঁড় করিয়ে গোলে শট নিয়েছেন ক্রিশ্চিয়ানো। তার সঙ্গে মাঠ কর্তৃপক্ষের জনা দশেককে কথাও বলতে দেখা গিয়েছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 21, 2020, 15:18 [IST]
Other articles published on Apr 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+