
দুই মরসুমেই দলকে কাপ দিলেন রোনাল্ডো
২০১৮-১৯ এরপর এবার ২০১৯-২০ ফুটবল মরসুমেও জুভেন্তাসকে সিরি এ লিগ খেতাব দিলেন রোনাল্ডো। ইতালির ক্লাবে যোগ দেওয়ার পর এই নিয়ে টানা দুবার দলকে ট্রফি দিলেন পর্তুগাল সুপারস্টার।

মরসুমে রোনাল্ডোর কত গোল
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দলকে এগিয়ে দেন। এই নিয়ে সিরি এ লিগে এবছর ক্রিশ্চিয়ানো ৩১টি গোল করলেন। সব মিলিয়ে দুই মরসুমে জুভেন্তাস জার্সিতে রোনাল্ডো ৫০ গোল করার কীর্তি টপকে গিয়েছেন।

রোনাল্ডোর পেনাল্টি মিস
ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোলের সংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সি আর সেভেন। কিন্তু রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন।

করোনা আক্রান্তদের খেতাব জয় উৎসর্গ
রোনাল্ডো চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে তা করোনা আক্রান্ত জুভেন্তাস সমর্থকদের উৎসর্গ করেছেন। বিশ্বে এই মুহুর্তে ১৬ কোটি ৪৩ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০ কোটি ৫৭ হাজার মানুষ সুস্থ হয়েছেন।


Click it and Unblock the Notifications
বিসিসিআই সভাপতি সৌরভের কার্যকালের মেয়াদ শেষ, সুপ্রিম রায়ের অপেক্ষা


















