বান্ধবী জর্জিনা যখন রোনাল্ডোর ফিটনেস ট্রেনার, মেয়ের সঙ্গে খেলায় মজে রোহিত

করোনা উদ্বেগে গৃহবন্দি হয়ে বিশ্বের দুই প্রান্তে দুই তারকা দুই ভিন্ন মোডে।

রোনাল্ডোর ফিটনেস চ্যালেঞ্জ

ফিটনেস নিয়ে সর্বদা সচেতন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিছুদিন আগেই বিশ্বকে ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। কী সেই চ্যালেঞ্জ! নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত শারীরিক কসরত করেন রোনাল্ডো। এবার ইনস্টাগ্রামে নিজের ফিটনেস চর্চার ভিডিও পোস্ট করেন। যেখানে ৪৫ সেকেন্ডে ১৪২ বার ক্রাঞ্চ এক্সারসাইজ করেন সি আর সেভেন। ভক্তদের তাঁকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দেন পর্তুগিজ তারকা।

বান্ধবী জর্জিনা যখন রোনাল্ডোর ফিটনেস ট্রেনার

এবার গৃহবন্দি হয়ে বান্ধবীর সঙ্গে ফিটনেস চর্চার ভিডিও পোস্ট করলেন সি আর সেভেন। যেখানে বাড়ির সামনের খাড়াই অংশে রোনাল্ডো ও বান্ধবী জর্জিনা দৌড় প্র্যাকটিস করেন। প্রথমে জর্জিনা কীভাবে রোনাল্ডোকে দৌড়তে হবে দেখিয়ে দেন। সেটাই অনুসরণ করে পরে রোনাল্ডো দৌড় লাগান। ফুটবল জগতে এই কাপলকে এভাবে শরীর চর্চা করতে দেখে ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় জুটির দারুণ প্রশংসা করেছে।

রোনাল্ডোর হেয়ার স্টাইলিশ জর্জিনা

এর আগে গৃহবন্দি দশায় বান্ধবী জর্জিনা রোনাল্ডোর চুলে ট্রিমার চালিয়ে তাঁকে নতুন হেয়ারস্টাইল দেন। জর্জিনার দেওয়া নতুন লুক ক্রিশ্চিয়ানোর মনে ধরেছে বলে ভিডিওতে তিনি জানিয়েছেন।

মেয়ের সঙ্গে খেলায় মজে রোহিত

মেয়ের সঙ্গে খেলায় মজে রোহিত

অন্যদিক ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মার অবশ্য এই লকডাউনে ফিটনেস নিয়ে কোনও মাথাব্যথা নেই। উল্টে করোনার কারণে আকস্মিৎ ছুটিতে মেয়ে সামাইরাকে অনেক বেশি সময় দিচ্ছেন হিটম্যান। এদিন মেয়ের সঙ্গে খেলার মুহূর্ত রোহিত পত্নী রীতিকা তাঁর ইনস্টাগ্রামের স্টেস্টাসে দিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 8, 2020, 20:02 [IST]
Other articles published on Apr 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+