
টাইব্রেকারে নায়ক নাপোলি
বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে টাইব্রেকারে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র হলে নতুন নিয়মে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-২ গোলে নাপোলি ম্যাচ জেতে।

সতীর্থদের ব্যর্থতা
৩৫ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচে পোনাল্টি নেওয়ার সুযোগ পাননি। পাওলো দিবালা ও দানিলো পেনাল্টি স্পট থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় রোনাল্ডো আর পেনাল্টি নেওয়ার সুযোগ পাননি।

রোনাল্ডোর জীবনে এই প্রথম এমন ব্যর্থতা
এই প্রথম টানা দুই টুর্নামেন্টের ফাইনাল হারলেন রোনাল্ডো। যা তাঁর ফুটবল কেরিয়ারে এই প্রথম। এমন ঘটনা ক্রিশ্চিয়ানোর ফুটবল কেরিয়ারে আগে ঘটেনি। ডিসেম্বরে সুপার কোপায় লাজিও কাছে জুভেন্তাস হেরে বসে। এবার কোপা ইতালিয়াতে হার। নাপোলির কাছে ফাইনাল হারল ক্রিশ্চিয়ানোর জুভেন্তাস। ষষ্ঠবারের মতো কোপা ইতালিয়া পেল নাপোলি।

রোনাল্ডোকে ফর্মের ধারেকাছে খুঁজে পাওয়া গেল না!
প্রসঙ্গত ম্যাচে রোনাল্ডো পুরো সময় খেলেছেন। গোলে তিনবার শট নেন। তার মধ্যে একটি শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত পেনাল্টিতে গোল করে দলকে জেতাবেন ভাবলেও সেই সুযোগ পেলেন না। ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।


Click it and Unblock the Notifications



















