
অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো
করোনা পরবর্তী ফুটবলে প্রত্যাবর্তনের পর রোনাল্ডো পেনাল্টি মিস করেছিলেন। যা নিয়ে প্রচুর আলোচনা হয়। এরপর থেকে সমালোচকদের মুখ বন্ধ করে প্রতি ম্যাচেই দলের ত্রাতা হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো। সিরি এ লিগে চলতি মরসুমে ২৮ ম্যাচে ২৮ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো।

আতলান্তার বিরুদ্ধে জুভেন্তাসের সেয়ানে সেয়ানে লড়াই
ম্যাচে আতলান্তার বিরুদ্ধে জুভেন্তাসের লড়াইটা খুব সেয়ানে সেয়ানে হয়েছে। শেষ ১১ ম্যাচে আতলান্তা হারেনি। প্রতিপক্ষ হিসেবে জুভেন্তাসকেও তারা চাপে ফেলে দেয়। জুভেন্টাস শিবিরে ম্যাচের শুরুতেই বিপর্যয় নেমে আসে। ১৬ মিনিটে দুভান জ়াপাতা গোল করে আটলান্টাকে এগিয়ে দেন। আটলান্টা ডিফেন্স এরপর দুরন্ত ফর্মে থাকা রোনাল্ডো-পাওলো দিবালা জুটিকে প্রথমার্ধে একেবারেই ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি।

রোনাল্ডোর পেনাল্টি
দ্বিতীয়ার্ধে এরপর শুরু থেকেই গোল শোধের জন্য রোনাল্ডো, দিবালারা মরিয়া হয়ে ওঠেন। ৫৫ মিনিটে জুভেন্তাসে শিবিরে স্বস্তি এনে দেন রোনাল্ডো। পেনাল্টি বক্সের মধ্যে আটলান্টার মার্তিন দে রুনে বলে হাত লাগালে জুভেন্তাস পেনাল্টি পায়। যা থেকে গোল করে সি আর সেভেন সমতা ফেরান।

শেষ দশ মিনিটে রুদ্ধশ্বাস ম্যাচ
এরপর ৮০ মিনিটে গোল করে আটলান্টাকে রুসলান মালিনভস্কি ২-১ এগিয়ে দেন। হার বাঁচাতে মরিয়া জুভেন্তাস প্রতিআক্রমণে ঝাঁঝ বাড়ায়। ৮৮ মিনিটে আটলান্টার বক্সের বাইরে থেকে সি আর সেভেনের দুরন্ত শট ডিফেন্ডারেরা আটকে দেন। শেষ পর্যন্ত ৯০ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে আটলান্টার লুইস মুরিয়েল বলে হাত লাগালে ফের পোনাল্টিতে গোল করে রোনাল্ডো জুভেন্তাসের হার বাঁচান।


Click it and Unblock the Notifications
করোনার পর ফুটবলে পা পড়ল ফ্রান্সে, পাঁচ হাজার দর্শকের সামনে ৯ গোল নেইমারদের


















