
করোনা উদ্বেগ কাটিয়ে ফুটবল মাঠে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার মাঠে ফেরার তৃপ্তির ভিডিও প্রকাশ করলেন সি আর সেভেন।
করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি। বিশ্বজুড়ে একাধিক দেশে এই ছবি দেখা গেলেও ইউরোপে এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
নতুন করে ভাইরাসে সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণে। যেকারণে স্বাস্থ্যবিধি মেনে ইউরোপে ফুটবলযজ্ঞ শুরু হয়েছে।
১৬ মে জার্মানির বুন্দেসলিগা শুরুর পর এবার ৮ জুন স্প্যানিশ লিগ লা-লিগায় ঢাকে কাঠি পড়তে চলেছে। জুনের দ্বিতীয় সপ্তাহে ইতালির সিরি এ লিগেও ঢাকে কাঠি পড়ার কথা।
তবে ইতালিতে এখন ১৪ জুন পর্যন্ত সমস্ত ক্রীড়াঅনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। নতুন করে এই নির্দেশিকা জারির পর সেক্ষেত্রে ১৫ জুনের পরই সিরি এ লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বল পায়ে ম্যাচে ফিরতে দেখার প্রত্যাশা।
View this post on InstagramA post shared by Cristiano Ronaldo (@cristiano) on
এর মাঝে পর্তুগিজ ফুটবল মহাতারকা রোনাল্ডো গত মঙ্গলবার তুরিনে ক্লাবে এসে স্বাস্থ্য পরীক্ষা দিয়েই মাঠমুখী হয়েছিলেন। ২ মাসের ও বেশি সময় পর ফুটবল মাঠে বল পায়ে প্র্যাকটিস করার সুযোগ পেয়ে তিনি কতটা তৃপ্ত এবার সেই ভিডিও ইনস্টাগ্রাম পোস্ট করলেন সি আর সেভেন। সেই সঙ্গে মাঠে ফিটনেস চর্চার ভিডিওও পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো।