
ফুরফুরে মেজাজে ক্রিশ্চিয়ানো
ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে সময় কাটানোর মুহূর্ত পোস্ট করেছেন ক্রিশ্চিয়ানো। পোনাল্টি মিসের পর টানা দুই ম্যাচে দুটি পেনাল্টি নিয়ে গোল করেছেন সি আর সেভেন। বোলোগনার বিরুদ্ধে ২৩ মিনেটে ও লিচের বিরুদ্ধে ৬২ মিনিটে পেনাল্টিতে গোল পান তিনি। যার পর এখন ফুরফুরে মেজাজে ক্রিশ্চিয়ানো।

সমুদ্র সৈকতে ইয়র্টে বান্ধবীর সঙ্গে ছুটি কাটালেন রোনাল্ডো
ইতালির পোর্তোফিনা বিচে বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়েছেন রোনাল্ডো। বান্ধবী জর্জিনাও তার সঙ্গে ছিলেন। ইতালিতে পৌঁছানোর পর ফুটবল নিয়ে ব্য়স্ত ছিলেন। রবিবার কয়েক ঘন্টার ছুটি পেয়ে দিনটা এভাবেই প্রিয়জনদের সঙ্গে কাটালেন।

শার্টলেস রোনাল্ডোর রোদ পোহানোর ছবি ভাইরাল
চোখে রোদ চশমা পড়ে ইয়র্টে বসে অনেকটা সময় ধরে সূর্যের আলোর নিচে বসে ছিলেন রোনাল্ডো। এরপর সুমদ্রে সুইমিং ও বান্ধবীর সঙ্গে নির্ভেজাল আড্ডা। শার্টলেস রোনাল্ডো ইয়র্টে বসে রোদ পোহানোর ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সুইমিংয়ে না, ইয়র্টেই সময় কাটালেন জর্জিনা
অন্যদিকে রোনাল্ডোর বান্ধবীকে ইয়র্টেই ঘুরে বেড়াতে দেখা যায়। অন্য সময় তাঁকে ক্রিশ্চিয়ানোর পাশে সুইং স্যুটে দেখা না গেলেও এদিন কালো রঙের একটি গাউনে ছিলেন জর্জিনা। রোনাল্ডোর সঙ্গে ছবি তুলেই অবসর সময় কাটান তিনি।


Click it and Unblock the Notifications
মমতা সরকারের সহযোগিতায় আইএসএল খেলা নিয়ে আত্মবিশ্বাসী হচ্ছে ইস্টবেঙ্গল


















