লাল-হলুদের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন! কেন ইস্টবেঙ্গল ছাড়লেন মেহতাব?

WORLD CUP 2019 | தொடரும் குழப்பம்! இந்திய அணியில் மாற்றம், கோலி அதிரடி!- வீடியோ

ইস্টবেঙ্গল ছাড়লেন মেহতাব সিং। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন মেহতাব। রঞ্জন চৌধুরির কোচিংয়ে যুব ইস্টবেঙ্গল দল থেকে উত্তরণ। সিনিয়র দলে প্রায় তিন বছর খেলেছেন। পাঞ্জাব তনয় এবার লাল-হলুদ জার্সিকে বিদায় জানালেন।

আইএসএলে খেলার সম্ভাবনা ফুরাচ্ছে ইস্টবেঙ্গলে

আইএসএলে খেলার সম্ভাবনা ফুরাচ্ছে ইস্টবেঙ্গলে

আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ক্লাব এখনও বিনিয়োগকারী জোগাড় করে উঠতে পারেনি। এফএসডিএলও ১০ দলের আইএসএলের করার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছে। যারপর অনেকেই এই মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার আর কোনও সুযোগ নেই বলে মনে করছেন।

কেন ক্লাব ছাড়লেন মেহতাব

কেন ক্লাব ছাড়লেন মেহতাব

এক প্রতিক্রিয়ায় মেহতাব জানিয়েছেন, ইস্টবেঙ্গল আইএসএল খেললে লাল-হলুদ জার্সিই তিনি গায়ে চাপাতেন। ইস্টবেঙ্গলের জুনিয়র ও সিনিয়র দুই দলের ডার্বি ম্যাচ খেলেছেন। ছয় বছরে লাল-হলুদ জার্সিতে খেলার পর ক্লাবের মায়া কাটিয়ে এবার তিনি আইএসএলে খেলতে চলেছেন।

কোন ক্লাবে গেলেন মেহতাব

কোন ক্লাবে গেলেন মেহতাব

আসন্ন মরসুমে আইএসএলের দল মুম্বই সিটি এফসিতে সই করেছেন মেহতাব। লাল-হলুদ সমর্থকদের ভালোবাসা তাঁর হৃদয়ে থাকবে, ক্লাবকে বিদায় জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

মেহতাব দল ছাড়লেন, আরও অনেকে হয়ত অপেক্ষায়!

মেহতাব দল ছাড়লেন, আরও অনেকে হয়ত অপেক্ষায়!

পাঞ্জাবি স্টপার দল ছাড়লেন। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে এই শর্তে অনেকেই ক্লাবের চুক্তিতে সই করে দেন। ক্লাব এবছর আইএসএল না খেললে আরও অনেকেই হয়ত ক্লাব ছাড়়তে পারেন। ফুটবলারদের এজেন্টরা এখন ক্লাব-কর্তাদের দিকে তাকিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত আইএসএল নিয়ে কোনও মীরাকেল দেখাতে না পারলে অনেক ফুটবলারকেই হারাতে হতে পারে ইস্টবেঙ্গল!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 29, 2020, 17:56 [IST]
Other articles published on Jul 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+