খেলার মাঠে 'প্রবেশ' বিজেপির! জটিলতা কাটাতে কৈলাসের কাছে আবেদন দুই বড় ক্লাবের

By Indronil

রাজ্যের খেলার মাঠে সরাসরি না হলেও পরোক্ষে ঢুকে গেল বিজেপি। আইএসএল এবং আইলিগ দ্বন্দ্ব মেটাতে বিজেপি নেতাদের দ্বারস্থ ইস্টবেঙ্গল কর্তারা।

এদিন দুই ক্লাবের কর্তারা বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করে বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ্ত প্রার্থনা করেন বলে জানা গিয়েছে।

আইএসএল না আইলিগ ফুটবল লিগ হিসেবে কাকে মর্যাদা দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছে। ভারতের ফুটবল নিয়ামক সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে আইএসএলকে লিগ হিসেবে শীর্ষে রাখতে চায় তারা। এব্যাপারে ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানের আবেদনে তারা কোনও রকমের সাড়া দেয়নি বলেও অভিযোগ উঠেছে।

সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই দুই ক্লাবের পক্ষ থেকে আইএসএল এবং আইলিগ দ্বন্দ্ব মেটাতে চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। চিঠিতে করা আবেদনে বলা হয়েছে, কোনওভাবেই যাতে আইলিগের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। কেননা আইএসএল নিয়ে একটা কৃত্তিম উন্মাদনা তৈরি করা হয়েছে বলে অভিযোগ।

কলকাতার দুই শীর্ষ ক্লাব মনে করে আইলিগ দীর্ঘদিন ধরেই চলে আসছে। তাই এর মর্যাদা যাতে কোনও ভাবেই ক্ষুণ্ণ না হয়, তার জন্য আবেদন করেছেন দুই ক্লাবের কর্তারা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর এদিন কলকাতায় বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে কথা বলেন দুই ক্লাবের শীর্ষ কর্তারা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 12, 2019, 20:37 [IST]
Other articles published on Jul 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+