
সাংবাদিক বৈঠকে কী ঘোষণা
এদিন যদিও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ডাকা সাংবাদিক সম্মেলনে আইএসএল খেলা বা ইনভেস্টার নিয়ে বড় কোনও ঘোষণা হচ্ছে না। করোনা পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবে লোগো দেওয়া মাস্ক ও শতবর্ষের স্যানিটাইজারের উদ্বোধন করা হবে।

শতবর্ষে অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গলের
ক্লাবের শতবর্ষে অভিনব উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গল। করোনা পরিস্থিতিতে সমর্থকদের জন্যে ক্লাব হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে। যেখানে ক্লাবের শতবর্ষের লোগো থাকছে। আজ এই স্যানিটাইজারের আনুষ্ঠানিক উদ্বোধন। আজ থেকে ক্লাব তাঁবু থেকে এই স্যানিটাইজার কিনতে পারা যাবে।

দেড় লক্ষ মাস্ক তৈরি করেছে ইস্টবেঙ্গল
সেই সঙ্গে সমর্থকদের কথা ভেবে দেড় লক্ষ মাস্ক তৈরি করেছে ইস্টবেঙ্গল। মাস্কেও ইস্টবেঙ্গলের শতবর্ষের লোগো থাকছে। সদস্যদের বিনামূল্য মাস্ক বিতরণ করা হবে। অন্যদিকে স্যানিটাইজারের মূল্য হাতের নাগালের মধ্যে রাখা হয়েছে।

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি
এদিন সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্যানিটাইজার ও মাস্কের উদ্বোধন করবেন।


Click it and Unblock the Notifications
করোনা সংকটে সামাজিক দূরত্ব রেখে ইস্টবেঙ্গলে বৈঠক, ফুটবল নিয়ে হল না কোনও আলোচনা


















