
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ফেডারেশনকে চিঠি
এরপর আজ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে। যে চিঠিতে এই সময়সীমা বাড়়ানোর জন্য আবেদন করা হয়।

কবে এনওসি পাবে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনকে দেওয়া চিঠিতে এও উল্লেখ করা হয় যে ৩১ জুলাইয়ের মধ্যে এনওসি পেয়ে যাবে ক্লাব। প্রসঙ্গত কোয়েসের সঙ্গে ৩১ মে সম্পর্ক শেষ হলেও এখনও বিদায়ী বিনিয়োগকারীর থেকে ইস্টবেঙ্গল ক্লাব স্পোর্টিস রাইটস নিতে উঠতে পারেনি।

ফেডারেশন যা জানাল
ইস্টবেঙ্গলের চিঠি পেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নড়েচড়ে বসেছে। ইস্টবেঙ্গলের আবেদনে এআইএফএফ সারা দিয়েছে। ফেডারেশন আগে ২৪ জুলাই পর্যন্ত লাইসেন্সিংয়ের দিন বেধে দিয়েছিল।

ইস্টবেঙ্গলের হাতে ৭ দিনের সুযোগ
লাইসেন্সিংয়ের চুক্তি জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। অর্থাৎ ইস্টবেঙ্গল আরও ৭ দিন অতিরিক্ত সময় পেতে চলেছে। প্রসঙ্গত এর আগেই কোয়েস কর্তা অজিত আইজ্যাক এনওসি দিতে চলেছেন বলে জানিয়েছেন। ফলে স্পোর্টিং রাইস সমস্যার সমাধান করে আগামী দিনে ইস্টবেঙ্গলের আই লিগ বা আইএসএলে খেলা নিয়ে ধোঁয়াশা কাটতে চলেছে বলা যায়।


Click it and Unblock the Notifications



















