
কোথায় ক্রুটি
কোয়েসের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদের পর আইএসএল খেলতে চাওয়া নিয়ে এফএসডিএলের কাছে ইস্টবেঙ্গল ক্লাব কোনও আগ্রহ দেখায়নি। এমনকী কোনও চিঠিও দেয়নি। আর তাতেই সমস্যা বেড়েছে বলে ইস্টবেঙ্গল কর্তারা মনে করছেন। সেটা বুঝেই রবিবার এফএসডিএলের কাছে দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্টে খেলতে চেয়ে চিঠি দিল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল কর্তা যা জানিয়েছেন
এই নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, 'ক্লাব আইএসএলে খেলার লক্ষ্য থেকে কখনও সরে আসিনি। ইনভেস্টার-স্পনসর জোগাড়ের চেষ্টা করছে। করোনা ধাক্কায় লকডাউনের মাঝে বিনিযোগকারী জোগাড়ের কাজ কিছুটা পিছিয়ে পড়েছি। তাই এফএসডিএলের কাছে আমরা সময় চাইছি। ইনভেস্টার খুঁজে এবছরই আমরা আইএসএল খেলার বিষয়ে আশাবাদী।'

৭০ শতাংশ শেয়ার ছাড়তে রাজি ইস্টবেঙ্গল
জানা গিয়েছে, নতুন ইনভেস্টারকে ইস্টবেঙ্গল ক্লাব ৭০ শতাংশ শেয়ার ছাড়তেও রাজি রয়েছে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে নতুন বিনিয়োগকারী হিসেবে কোন সংস্থা যুক্ত হয় ও ক্লাব এবছর আইএসএল খেলতে পারে কিনা, সেটাই এখন দেখার।

৫ বছরের চুক্তির ইঙ্গিত
শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে বিনিয়োগ নিয়ে ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেকদূর এগিয়েছে। ক্লাব তাঁর কোম্পানি ইউনিভার্সাল সাকসেসের সঙ্গে ৫ বছরের জন্য গাঁটছড়া বাঁধতে পারে বলে শোনা যাচ্ছে।


Click it and Unblock the Notifications



















