
কী চমক দিচ্ছে ক্লাব
শতবর্ষে ক্লাবকে আরও একটু বেশি সুসজ্জিত করা হতে চলেছে। এর আগে ক্লাবে ক্যাফটেরিয়া চালু ছিল। কোয়েস জমানায় কর্মকর্তারা ঝাঁ চকচকে ক্যাফেটেরিয়া চালু করেছিলেন। এবার একই ঢঙে পানশালা ও রেস্তোরাঁ তৈরি হতে চলেছে।

ক্লাবের আয় বৃদ্ধির অভিনব ভাবনা
ক্লাবের সদস্য-সমর্থকরা এই পানশালা ও রেস্তোরাঁতে সময় কাটাতে পারবেন। এতে ক্লাবের আয় বৃদ্ধিরও নতুন পথও খুলতে চলেছে। করোনা পরবর্তী সময়ে পানশালা ও রেস্তোরাঁয় ফ্যানেরা আড্ডা দিতে পারবেন, নতুন এই বিনোদন ব্যবস্থা ফ্যানেদের মন কাড়বে বলে ক্লাব কর্তারা আশা রাখছেন।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আবেদন জমা
সেনাবাহিনীর থেকে ইতিমধ্যে এই নিয়ে অনুমতি পাওয়া গিয়েছে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। এরপর রেস্তোরাঁ ও পানশালার জন্য লাইসেন্স পেলেই কাজ শুরু হবে। ইতিমধ্যে লাইসেন্সের অনুমতি চেয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

ইস্টবেঙ্গলে সংগ্রহশালা
প্রসঙ্গত শতবর্ষ উপলক্ষ্য ইস্টবেঙ্গলে সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়েছে। সেই কাজের পাশাপাশি এবার রেস্তোরাঁ কাম বার হতে চলেছে। আগামী দিনে এবার নতুন স্পনসর এলে, বিনিয়োগ নিয়ে ক্লাবের দুঃশ্চিন্তা কমলে ফ্যানেদের মনে স্বস্তি ফিরবে বলা যায়।


Click it and Unblock the Notifications



















