
ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া কবে শুরু হচ্ছে
জানা গিয়েছে, আগামী মরসুমে ইস্টবেঙ্গল যে নামেই খেলুক না কেন, ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই নাম ফেডারেশনের কাছে নথিভুক্ত করতে হবে।

কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদেও মেলেনি এনওসি
প্রঙ্গত ৩১ মে ইস্টবেঙ্গলের সঙ্গে কোয়েসের সম্পর্ক ছিন্ন হয়েছে। যদিও ফেডারেশনে এখনও নাম পরিবর্তন হয়নি। ফেডারেশনে লাল-হলুদ ব্রিগেড এখনও কোয়েস ইস্টবেঙ্গল নাম নথিভু্ক্ত রয়েছে। সেই কারণেই আগামী দিনে যেকোনও টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বিদায়ী বিনিয়োগকারী কোয়েসের থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া জরুরী। জুনের প্রথম সপ্তাহেই সেই কাজ হয়ে যাওয়ার কথা থাকলে এখনও কোয়েসের থেকে এনওসি পাওয়া যায়নি। যেকারণে ইস্টবেঙ্গলের আগামী দিনের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়নি।

ইস্টবেঙ্গলের হাতে কবে পর্যন্ত সময় থাকছে
এই নিয়ে ফেডারেশনের সচিব কুশল দাস বলেছেন,'১৫ জুলাই থেকে ক্লাব লাইসেন্সিং শুরু হচ্ছে। সেপ্টেম্বরের শেষের মধ্যে পুরো বিষয়টি মিটিয়ে ফেলা হবে'। সেক্ষেত্রে এনওসি জোগাড় করার জন্য ইস্টবেঙ্গলের হাতে অবশ্য অনেকটা সময় রয়েছে।

আই লিগেই ইস্টবঙ্গল
অন্যদিকে ফেডারেশন সূত্রে খবর আই লিগের জন্য দরপত্র জমা শেষ এবং এখনও পর্যন্ত আই লিগের দলগুলি মধ্যে ইস্টবেঙ্গলের নাম রয়েছে।


Click it and Unblock the Notifications
করোনা পরবর্তী সময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তন, ম্যাচের ফল জেনে নিন


















