
নতুন মরসুম ফুটবলারদের টাকা দেওয়া নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
ক্লাবে বিনিয়োগকারী নেই, কোয়েসের সঙ্গেও সম্পর্ক শেষ হয়েছে। তাই আগামী মরসুমে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত যে লিগেই খেলুক না কেন, ক্লাব ফুটবলারদের কীভাবে টাকা দেবে সেই চিন্তা ঘুরপাক খাচ্ছে।

বিনিয়োগহীন ইস্টবেঙ্গলে কোষাগারে সংকট
ক্লাবের কোষাগারের অবস্থা একেবারেই ভালো নয়, এই অবস্থায় করোনা ধাক্কায় কোনও বিনিয়োগকারীকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। ঘরে-বাইরে প্রবল এই মুহূর্তে চাই চাপের মুখে ক্লাব। আগামীদিনে দল গঠনের টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে ইস্টবেঙ্গলে মিটিংও হয়।

নতুন স্পনসরের সঙ্গে কথা
এই অবস্থায় বিনিয়োগকারী না পেলেও কো-স্পনসর জোগাড় করে ফুটবলারদের বেতন মেটানোর কথা ভাবছে ক্লাব। জানা গিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধারের সঙ্গে স্পনসরশিপ নিয়ে আলোচনা করেছে ইস্টবেঙ্গল।

এক এডুকেশন সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনা
পাশাপাশি রাইস এডুকেশন সংস্থার চেয়ারম্যানের সঙ্গেও ইস্টবেঙ্গল ক্লাব স্পনসরশিপ নিয়ে আলোচনা করেছে। ক্লাব এই দুই সংস্থাকে কো-স্পনসর হিসেবে পেতে চাইছে। শেষ পর্যন্ত অবশ্য ইস্টবেঙ্গলে অর্থৈনিতক সংকটের এই অবস্থার উন্নতি হয় কিনা, সেটা সময়ই বলবে।


Click it and Unblock the Notifications
বয়স বিতর্কে সরব বাংলা কোচ অরুণ লাল, পাশে পেলেন অধিনায়ককে


















