শনিবার রাতের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণ ছিল বোধহয় দুটি ম্যাচকে কেন্দ্র করেই। প্রথমটি সোয়ানসি সিটি বনাম লিভারপুল এবং দ্বিতীয়টি হ্যাল সিটি বনাম চেলসি। একদিকে খেলার শেষার্ধে জেমস মিলনারের পেনাল্টিতে লিভারপুলের জয়ের ধারা অব্যাহত। অন্যদিকে মাত্র ৬ মিনিটের ব্যবধানে উইলিয়ান এবং ডিয়েগো কোস্টার দুই গোলে ০-২ তে জিতল চেলসি।
শনিবার রাতের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলির কি ফল , আসুন এজনজরে দেখে নেওয়া যাক
১. সোয়ানসি সিটি বনাম লিভারপুল
১-২ গোলে জিতেছে লিভারপুল। লেরয় ফারের প্রথম গোলে এগিয়ে গিয়েছিল সোয়ানসি সিটি। এরপর লিভারপুলের হয়ে রবার্তো ফিরমিনোর গোল এবং জেমস মিলনারের পেনাল্টিতে জিতল লিভারপুল।
২. হ্যাল সিটি বনাম চেলসি
০-২ গোলে জিতল চেলসি। মাত্র ৬ মিনিটের ব্যবধানে উইলিয়ান এবং ডিয়েগো কোস্টার দুই গোলে জয় চেলসির।
৩. সান্দারল্যান্ড বনাম ওয়েস্ট ব্রম
১-১ গোলে ড্র ম্যাচ। প্যাট্রিক ভ্যান অ্যানহল্টের গোলে শেষমেষ ড্র হল।
৪. ওয়াটফোর্ড বনাম বার্নমাউথ
২-২ ম্যাচে ড্র হয়েছে খেলা। একে অপরকে ক়ড়া টক্কর দিয়েছে।
৫. ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বনাম মিডলসব্রো
১-১ গোলে ম্যাচ ড্র হয়েছে।