প্রিমিয়ার লিগের রং নীল-সাদা, অবসান হল না রেড ডেভিলদের ২৯ বছরের অতৃপ্তির

শেষ ম্যাচ পর্যন্ত টান টান উত্তেজনা। শেষপর্যন্ত লিভারপুলকে পিছনে ফেলে আরও একবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ম্যাচে ব্রিটন ও হভ অ্যালবিয়নকে ৪-১ গোলে পরাজিত করে ম্যাঞ্চেস্টার সিটি ইংল্যান্ডের সেরা দলের তকমা পেল। লিভারপুল সিজন শেষ করল জয় দিয়েই। তবে তাদের এক পয়েন্ট পিছনেই থাকতে হল ম্যান সিটির।

দুটি দলই একসঙ্গে শেষ ম্যাচ খেলতে নেমেছিল। ম্যাঞ্চেস্টার জিতলেই চ্যাম্পিয়ন। লিভারপুলকে জিতলেও তাকিয়ে থাকতে হবে ম্যাঞ্চেস্টারের ম্যাচের দিকে। ম্যাঞ্চেস্টার সিটি ৯৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে এবং লিভারপুল থেমে যায় ৯৭ পয়েন্টে।

এবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল দীর্ঘ সময় শীর্ষস্থানে ছিল। ম্যাঞ্চেস্টার শেষপর্যন্ত লিগ টেবিলে তাড়া করে গিয়েছে লিভারপুলকে। শেষের কয়েকটি রাউন্ডে পরপর জয় তুলে লিভারপুলকে টেক্কা দিল ম্যাঞ্চস্টার। ২৯ বছরের অপেক্ষার অবসান হল না এবারও। লিভারপুলের হাত থেকে ছিটকে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ।

এদিন শেষ ম্যাচে লিভারপুলের কাছে সুখবর এসেছিল প্রথমেই। যখন মানের গোলে এগিয়ে রয়েছে লিভারপুল, তখনই অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার পিছিয়ে ছিল ১ গোলে। তবে মাত্র ৮৩ সেকেন্ড লিভারপুল সমর্থকদের সেই আনন্দ স্থায়ী হয়। শেষপর্যন্ত পর পর চার গোল দিয়ে প্রিমিয়ার লিগ পকেটে পুরে নেয় ম্যান সিটি।

২৭ মিনিটে গ্লেন মারের গোলে পিছিয়ে পড়েছিল নীল-সাদা জার্সিধারীরা। ২৮ মিনিটের মাথায় আগুয়েরোর গোলে সমতায় ফেরে তারা। তারপর ৩৮, ৬৩ ও ৭২ মিনিটে গোল করেন লাপোর্তে, মেহরাজ ও গুন্দোগান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 12, 2019, 22:36 [IST]
Other articles published on May 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+