
ম্যান ইউ-র ড্র
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্যাডপ্যাচ অব্যাহত। এফএ কাপের তৃতীয় রাউন্ডে উলভসের সঙ্গে গোলশণ্য ড্র করেছে তারা। ম্যাচে গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।

জিতল ম্যান সিটি
এফএ কাপের তৃতীয় রাউন্ডে পোর্ট ভেলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। জয়ী দলের হয়ে ম্যাচের ২০, ৪২, ৫৮ ও ৭৬ মিনিটে গোল দেন যথাক্রমে ওলেকজান্ডার জিনচেঙ্কো, সার্জিও আগুয়েরো, টেলর হারউজ ও ফিল ফোডেন। পোর্ট ভেলের হয়ে একটি মাত্র গোল দেন টম পোপ।

জয়ী লেস্টার
এফএ কাপের তৃতীয় রাউন্ডে উইগান অ্যাথলিটকে ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি। ম্যাচের ১৯ মিনিটে আত্মঘাতী গোল দেন উইগানের টম পিয়ের্স। ৪০ মিনিটে গোল দিয়ে লেস্টারের জয় নিশ্চিত করেন হার্ভি বার্নেস।

ফুলহামের জয়
এফএ কাপের তৃতীয় রাউন্ডে আস্টন ভিলাকে ২-১ গোলে হারায় ফুলহাম। জয়ী দলের হয়ে গোল দেন আন্টোনি নকার্ট ও হ্যারি আর্টার।


Click it and Unblock the Notifications



















