ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তার বাড়িতে আগুন নিয়ে হামলা ক্ষুব্ধ সমর্থকদের

লাগাতার ব্যর্থতার জেরে ক্ষুব্ধ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা ক্লাবের এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডসের বাড়িতে হামলা চালালেন। অভিযুক্তদের খোঁজে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইংল্যান্ড প্রশাসন।

গত সাত বছর ধরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফর্ম নিম্নমুখী। চলতি প্রিমিয়ার লিগের প্রথম পাঁচটি দলের মধ্যও নেই মেন ইন রেড। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই হতশ্রী পারফরম্যান্সের জন্য কয়েকদিন আগেই সমর্থকদের কটূক্তি শুনতে হয়েছিল ক্লাবের এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডসকে। এবার তাঁর বাড়িতেই হানা দিয়ে বসলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা। আগুন হাতে নিয়ে সমর্থকদের এই ক্ষুব্ধ রূপ দেখে ভয় পেয়ে যান উডওয়ার্ডসের পরিবারের সদস্যরা।

ঘটনার তীব্র নিন্দা করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাঁর কথায়, দলের পারফরম্যান্সে উষ্মা প্রকাশ মেনে নেওয়া যায়। তা বলে ক্লাব কর্তার বাড়িতে এমন হামলা তারা মেনে নেবে না বলেও জানিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব। এ ব্যাপারে ফুটবল বিশ্ব তাদের পাশে দাঁড়াবে বলেই বিশ্বাস করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 29, 2020, 16:54 [IST]
Other articles published on Jan 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+