
ম্যাচ কোথায় হওয়ার কথা
এখনও পর্যন্ত যা খবর, সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা এই খবরের সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, ভারতে প্রাক-মরশুম প্রদর্শনী ম্যাচ খেলতে রাজি হয়েছে ম্যান ইউ।

ম্যাচ কবে হওয়ার কথা
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গলের প্রদর্শনী ম্যাচের স্থান ঠিক হলেও, দিন ও সময় এখনও নির্ধারণ হয়নি। ম্যান ইউ কর্তাদের সঙ্গে আলোচনা করে এবং বিশ্ব ফুটবলের সূচি দেখেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারতীয় ফুটবল সংস্থার এক সূত্রের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, মার্চের আগে এ বিষয়ে কিছু জানানো সম্ভব নয়।
|
নিশ্চিত নয়
ভারতে খেলতে রাজি হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যে নিশ্চিত ভাবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবেই, তা এখনই বলছে না প্রিমিয়ার লিগ ক্লাব। ম্যান ইউ-র এক প্রতিনিধি টুইটারে লিখেছেন, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আপাতত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের ম্যাচ খেলার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে।

কত খরচ
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ইস্টবেঙ্গলের মধ্যে প্রদর্শনী ম্যাচের আনুমানিক আর্থিক প্যাকেজ ২৪ কোটি টাকা ধরা হয়েছে। আনুসাঙ্গিক মিলিয়ে ওই ম্যাচে মোট ৩০ কোটি টাকার খরচ ধরা হয়েছে।

চিন্তায় ইস্টবেঙ্গল
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে শহরে আনানোর সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। একই সঙ্গে প্রিমিয়ার লিগ ক্লাবের অ্যাপিয়ারেন্স ফি জোগাড় করা নিয়েও চিন্তায় রয়েছে লাল-হলুদ শিবির।


Click it and Unblock the Notifications



















