
এক পয়েন্ট নিশ্চিত করলেই চ্যাম্পিন্স লিগের টিকিট নিশ্চিত
পয়েন্ট টেবিলে অবস্থান অনুযায়ী প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ১পয়েন্টে পেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত ছিল।

ড্র নয়, তিন পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেড
অন্যদিকে প্রতিপক্ষ লেস্টার সিটি শেষ ম্যাচ জিতলে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেত। শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটতে না দিয়ে, শেষ ম্যাচে লেস্টারকে ২-০ গোলে হারিয়ে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন ঘটল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
শেষবার ২০১৮-১৯ মরশুম শেষবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ খেলে। এরপর এক মরসুম পর ইউরোপ সেরার লিগে ফিরতে চলেছে ওলে সোল্কজায়েরের প্রশিক্ষণাধীন দল।

জিতল চেলসিও
প্রিমিয়ার লিগের শেষ দিনে অন্য ম্যাচে উলভসকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ব্যাপারটি নিশ্চিত করল চেলসিও।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : আমিরশাহী ক্রিকেট বোর্ডকে বিসিসিআইয়ের স্বীকৃতিপত্র


















