ম্যান ইউ-এর হার, পাঁচ ম্যাচ বাকী থাকতেই ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটি

লিগ টেবলের দুই নম্বরের থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এদিন ওয়েস্ট ব্রমউইচের কাছে ০-১ ব্যবধানে হেরে যাওয়ায় ৫ পাঁচ ম্যাচ বাকী থাকতেই ২০১৭-১৮ মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রমউইচের কাছে হেরে গিয়েছে ম্যান ইউ। অন্যদিকে ব্যবধান বাড়িয়ে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ৩-১ ব্যবধানে জেতে ম্যান সিটি। ম্যাঞ্চেস্টারের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেয়। প্রথমে ম্যান সিটি সন্ধ্যায় জিতে যাওয়ার পরে খেলতে নামে ম্যান ইউ। তবে ওয়েস্ট ব্রমের কাছে হেরে যেতে হয়।

এদিনের পরে ৩৩ পয়েন্ট নিয়ে ৮৭ পয়েন্টে পৌঁছল ম্যান সিটি। এদিকে দ্বিতীয় স্থানে থাকলেও ম্যান ইউ ৩৩ ম্যাচে ৭১ পয়েন্টে রয়েছে। পাঁচ ম্যাচ এখনও বাকী থাকলেও আর ম্যান সিটিকে কোনও দল টপকাতে পারবে না।

লিগের বাকি ৫টি ম্যাচের সবকটি জিতলেও ম্যান ইউ এর মোট পয়েন্ট হবে ৮৬। আর লিগের শেষ পাঁচটি ম্যাচে হারলেও ম্যান সিটির চ্যাম্পিয়ন হওয়া আটকাবে না।

৩৪ ম্যাচ খেলে লিভারপুল ৭০ পয়েন্টে ও টটেনহ্যাম হটস্পার ৩৩ ম্যাচ খেলে ৬৭ পয়েন্টে রয়েছে। চেলসি ৩৩ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট পেয়ে লিগ টেবলের পঞ্চম স্থানে রয়েছে।

পাঁচ ম্যাচ বাকী থাকতে কোনও দল ইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, এমন ঘটনা গত ১৫ বছরে ঘটেনি। শেষবার ২০০০-০১ মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এই কৃতিত্ব অর্জন করে। ১৯৮৪-৮৫ মরশুমে এভার্টন ও ১৯০৭-০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পাঁচ ম্যাচ বাকী থাকতে ইপিএল জিতে নিয়েছিল।

এদিন ইপিএলে আরও একটি রেকর্ড হল। করলেন ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। প্রথম স্প্যানিশ কোচ হিসাবে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জিতলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 16, 2018, 1:14 [IST]
Other articles published on Apr 16, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+