
ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলল লেস্টার সিটি। কয়েক মরসুম আগে (২০১৬ সালে) লেস্টার সিটির প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়াকে আজও স্বপ্নের উত্থান হিসেবে দেখা হয়। সেই লেস্টারই এবার লিগের ম্যাচে দশ জনের সাউদাম্পটন দলকে ৯ গোলের মালা পরাল।
এই ৯টি গোল দেওয়ার ফলে লিগের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড গড়ল লেস্টার। সেই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলে ম্যাচ জয়ের কীর্তিতেও ভাগ বসাল ফক্সরা। এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই রেকর্ড ছিল। ১৯৯৫ সালে ইপসউইচ টাউন দলের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে ৯ গোল দিয়েছিল ম্যাঞ্চেস্টার। টুর্নামেন্টের ইতিহাসে এতদিন এটাই ছিল সর্বোচ্চ গোলে জয়ের রেকর্ড। সেই রেকর্ডই এবার স্পর্শ করে শিরোনামে লেস্টার সিটি। দলের হয়ে জেমি ভার্ডি ও আয়োসা পেরেস হ্যাটট্রিক করেন। অন্যদিকে ক্লাবের ১৩৩ বছরের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে বড় হারের মুখ দেখল (০-৯ গোল) সাউদাম্পটন।
View this post on InstagramRunning into the weekend 🏃♂️ #FridayFeeling • #SouLei
A post shared by Leicester City (@lcfc) on
প্রসঙ্গত ৯ গোলের এই জয় লেস্টারকে লিগের পয়েন্ট টেবিলেও অনেকটা এগিয়ে দিল। ১০ ম্যাচ শেষে লেস্টারের ঝুলিতে এখন ২০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে লিভারপুল লিগের শীর্ষস্থানে রয়েছে।৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। ১৭ পয়েন্ট নিয়ে( ৯ ম্যাচে) চারে চেলসি।
View this post on InstagramLeicester City lead 7️⃣-0️⃣ at Southampton. #SouLei
A post shared by Leicester City (@lcfc) on