শনিবার শুরু হয়েছে ইপিএলের সপ্তদশ সপ্তাহ। লিগ তালিকায় শীর্ষে থাকা চেলসি ফের একটি জয় পেয়ে গিয়েছে। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।
আন্তোনিও কোন্তের ছেলেরা পরপর ১১টি ম্যাচে অপরাজিত রয়েছে। তাদের এখন পয়েন্ট ৪৩। সবমিলিয়ে দ্বিতীয় স্থানাধিকারীদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে চেলসি। এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন দিয়েগো কোস্তা।
অন্য একটি ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জয় পেয়েছে। তারা এই নিয়ে পরপর তিনটি ম্যাচ জিতল। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। আর দুটি গোলই করেছেন ইব্রাহিমোভিচ।