সভাপতিকে অন্ধকারে রেখেই আইএসএল প্রসঙ্গে ফেডারেশনকে চিঠি! শতবর্ষের ইস্টবেঙ্গলে নতুন বিতর্ক

শতবর্ষের ইস্টবেঙ্গলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার আইএসএল প্রসঙ্গ নিয়ে ফের বিভ্রাটের মুখে লাল-হলুদ ক্লাব। পড়শী ক্লাব মোহনবাগান এবছর এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলতে চলেছে। মোহনবাগানের মতো এবছর ইস্টবেঙ্গলও আইএসএল খেলতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মোটা অঙ্কের বিনিযোগ জোগাড় করতে না পারায় ক্লাবের আইএসএল স্বপ্নে এখনও শিলমোহর পড়েনি। আইএসএল খেলা নিয়ে ক্লাবের পক্ষ থেকে এফএসডিএলকে চিঠি দিয়ে সময় চাওয়া হয়েছে। এর মাঝেই এবার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক চিঠি নিয়ে বিভ্রান্তি তৈরি হল।

ইস্টবেঙ্গলের জন্য ফেডারেশনকে আবেদন

ইস্টবেঙ্গলের জন্য ফেডারেশনকে আবেদন

ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যারা ফুটবলারদের বিভিন্ন সমস্যা দেখে থাকেন, তাদের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে আইএসএল খেলতে দেওয়ার জন্য ফেডারেশনকে আবেদন জানানো হয়। ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের কথা ভেবেই ফেডারেশন ক্লাবের আইএসএল খেলার বিষয় ভেবে দেখুক, এমন আবেদন জানানো হয়েছে।

ফেডারেশন কর্তারা অবাক

ফেডারেশন কর্তারা অবাক

ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অতীতে ফুটবলারদের সাহায্যের জন্যে এগিয়ে এসেছে। এই ভাবে কোনও ক্লাবকে সাহায্যে করার অনুরোধ রেখে কোনও আবেদন এই প্রথম। সংস্থার নজিরহীনভাবে পক্ষপাতিত্ব করা নিয়ে ফেডারেশন কর্তারা অবাক হন।

সভাপতিকে অন্ধকারে রেখে চিঠি

সভাপতিকে অন্ধকারে রেখে চিঠি

এই চিঠি নিয়ে অবশ্য ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি ভারতের প্রাক্তন অধিনায়ক রেনেডি সিং কিছুই অবগত নন বলে জানিয়েছেন। তাঁকে অন্ধকারে রেখে কীভাবে এবং কারা আলোচনা করে সংস্থার পক্ষ থেকে ফেডারেশনকে ইস্টবেঙ্গলকে আইএসএলে সুযোগ করে দেওয়া নিয়ে চিঠি দিল, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।

দুঃখপ্রকাশ করে চিঠি

দুঃখপ্রকাশ করে চিঠি

এরপর ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি রেনেডি ফেডারেশনকে আগের চিঠির জন্য দুঃখপ্রকাশ করে আরও একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, এফপিএআই কোনও ক্লাবের হয়ে তদ্বির করতে পারে না। ইস্টবেঙ্গল কোন লিগে খেলবে সেটা ক্লাবের ব্যক্তিগত বিষয়, এই নিয়ে এফপিএআই কোনও হস্তক্ষেপ বা কারুর কাছে আবেদন করছে না।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 1, 2020, 9:42 [IST]
Other articles published on Aug 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+