করোনা আবহে কবে কলকাতা ফুটবল লিগ করতে চাইছে আইএফএ

இந்த உலக கோப்பையின் சிறந்த யார்க்கர் இதுதான்

করোনা আবহে ভারতীয় ফুটবল মাঠে কবে বল গড়াবে সেই নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি ভাইরাস থাবা কাটিয়ে বাংলায় ঐতিহ্যবাহী কলকাতা লিগ শুরু করা নিয়েও চিন্তা বাড়ছে। এই অবস্থায় কলকাতা লিগ কবে শুরু করা যেতে পারে, সেই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় পরিকল্পনা জানালেন।

নভেম্বরে আইএসএল

নভেম্বরে আইএসএল

সব কিছু ঠিকঠাক থাকলে, কোভিড পরিস্থিতি সামনে নভেম্বরে ফাঁকা মাঠে আইএসএল টুর্মামেন্টে বল গড়াতে পারে। আইএসএলে এবার বড় চমক এটিকে-মোহনবাগান। এটিকের সঙ্গে গাঁটছাড়া বেঁধে নতুন নামে এবছর আইএসএলে প্রবেশ মোহনবাগানের।

চমক দিতে পারে ইস্টবেঙ্গল

চমক দিতে পারে ইস্টবেঙ্গল

অন্যদিকে শেষ মুহূর্তে ইনভেস্টার এনে মিরাকেল ঘটাতে পারলে আইএসএলে ঢুকে পড়ে বড় চমক দিতে পারে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে দুই প্রধানকে গোয়ায় আইএসএল খেলার মাঝে কলকাতা এসে কলকাতা লিগ খেলতে আসার জটিলতার মুখ পড়তে হতে পারে। এমনিতেই বায়ো সিকিউর নিরাপত্তা ঘোষণা করে আইএসএল চলাকালীন দলের ফুটবলারদের ছয় মাস একই ভেন্যুতে থাকা নিয়ে নিয়ম করা হতে চলেছে। এতে করোনা সংকটে সংক্রমণের ঝুঁকি কমানো যাবে।

কবে কলকাতা লিগ করতে চাইছে আইএফএ

কবে কলকাতা লিগ করতে চাইছে আইএফএ

আইএসএল ও কলকাতা লিগ একই সময়ে হলে সমস্যা তৈরি হতে পারে মনে করেই আইএসএল মিটে গেলে পরের বছর ফেব্রুয়ারিতে কলকাতা লিগ করতে চাইছে আইএফএ।

লিগ করার পরিকল্পনা নিয়ে সচিব যা জানিয়েছেন

লিগ করার পরিকল্পনা নিয়ে সচিব যা জানিয়েছেন

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ফুটবল মাঠে বল গড়ানোর পুরো বিষয়টাই কেন্দ্র ও রাজ্য সরকারের অনুমতির উপর নির্ভর করছে। পাশাপাশি দুই প্রধান আইএসএলে খেললে কোনওভাবেই কলকাতা লিগ আয়োজন করা সম্ভব নয়। এবছর অক্টোবর থেকে মে পর্যন্ত ফুটবল মরসুম চলবে। ফলে ফেব্রুয়ারিতে শুরু করে মে মাসের মধ্যে লিগ শেষ করার চেষ্টা করা হবে। পরের বছরে অগাস্টে ফের পরের মরসুমের কলকাতা লিগ করা হবে।

১৯৩৬ অলিম্পিক ফাইনাল, দুর্ধর্ষ হিটলারের প্রস্তাব ফিরিয়ে মোক্ষম জবাব দিয়েছিলেন ধ্যানচাঁদ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 10, 2020, 18:40 [IST]
Other articles published on Aug 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+