মোহনবাগান ছাড়ার জন্যে আক্ষেপ অধিনায়কের, আসন্ন মরসুমে ঠিকানা কোথায়?

গত মরসুমে তিনি মোহনবাগানের আই লিগ জয়ী অধিনায়ক। সেই অধিনায়ক অবশ্য আসন্ন মরসুমে এটিকে ও মোহনবাগানের সংযুক্ত দলে নেই। এটিকের সঙ্গে চুক্তি না হওয়াতেই বাধ্য হয়ে মোহনবাগান ছেড়েছেন গুরজিন্দর। সবুজ-মেরুন জার্সিতে আই লিগ জয়ের পর ক্লাব ছাড়তে হওয়ায় আক্ষেপ রয়েছে।

করোনা সংকটের দিনে এই মুহুর্তে কলকাতা থেকে নিজের গাড়িতে পাঞ্জাবে ফিরে গিয়েছেন। এরপর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বাগানের আই লিগ জয়ী অধিনায়ক। তিন মরসুম মোহনবাগানের খেলার পর এবার তাঁকে অন্য ক্লাবে খেলতে দেখা যাবে। সেই নিয়ে কিছুটা হলেও গুরজিন্দর হতাশ রয়েছেন।

এটিকের সঙ্গে চুক্তি না হওয়ার পর গুরজিন্দরকে কোন দলে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছে। গুরজিন্দর নিজে জানিয়েছেন পাঞ্জাব সিটি এফসিতে খেলার ইচ্ছে ছিল। কিন্তু পাঞ্জাবের এবছর আইএসএল খেলার সম্ভাবনা কম। সেকারণেই নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গুরজিন্দরের কথা চলছে।

অন্যদিকে কলকাতা ছাড়ালেও সতীর্থদের নিয়ে বেশি চিন্তায় গুরজিন্দর। এটিকে-মোহনবাগান জুড়ে যাওয়ার কারণে মোহনবাগানের অনেক ফুটবলর অন্য দুলে সুযোগ পাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন। তবে তারা যেহেতু গত মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন দল, তাই মোহনবাগান দলের ফুটবলারদের নতুন ক্লাব পেতে কোনও অসুবিধে হবে না বলে মনে করছেন গুরজিন্দর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 4, 2020, 9:50 [IST]
Other articles published on Jun 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+