করোনার কারণে গৃহবন্দি, কী করছেন রোনাল্ডো-মেসি

বিশ্বব্যাপী করোনা থাবা। যার জেরে বিশ্বের বিভিন্ন দেশে এখন লকডাউন পরিস্থিতি। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্ববাসী এখন গৃহবন্দির মধ্য়ে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ফুটবল দুনিয়ার দুই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি কী করছেন দেখে নেওয়া যাক।

গৃহবন্দি রোনাল্ডো

গৃহবন্দি রোনাল্ডো

ইতালিতে করোনা সংক্রমণ বাড়তে ক্লাবের পক্ষ থেকে ফুটবলারদের ঘরে ফিরতে বলা হয়েছিল। সেকারণে আগেই পর্তুগাল ফিরে গিয়েছেন রোনাল্ডো। মায়ের স্ট্রোক হওয়ার রাতারাতি ইতালি থেকে পর্তুগাল এসেছিলেন। এরপর পর্তুগালেও করোনা থাবা বসিয়েছে। তাই আপাতত পরিবারের সঙ্গে রোনাল্ডো গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সিআর সেভেন

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সিআর সেভেন

ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন রোনাল্ডো। যার একটিতে সন্তানদের কোলে নিয়ে বসে রয়েছেন। সম্ভবত টিভিতে নিজের পুরনো ম্যাচ দেখার মুহূর্তে রোনাল্ডোর এই ছবি তোলা হয়েছে। ঠাঁসা ক্রীড়াসূচির কারণে ফুটবল থেকে রোনাল্ডো খুব একটা ছুটি পাননা। করোনার কারণে এখন অবসর সময় কাটাচ্ছেন। পরিবারকে সময় দিচ্ছেন রোনাল্ডো।

বিশ্ববাসীর কাছে রোনাল্ডোর অনুরোধ

বিশ্ববাসীর কাছে রোনাল্ডোর অনুরোধ

ছবির ক্যাপশনে রোনাল্ডো লিখেছেন, 'এই মুহূর্তে বিশ্ববাসীর স্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেকারণে আমি ঘরে রয়েছি। আপনারাও ঘরে থাকুন। স্বাস্থ্যকর্মীরা আমাদের জন্য প্রাণপাত করছেন। ঘর থেকে বাইরে বেরিয়ে তাঁদের পরিশ্রম ব্যর্থ হতে দেবেন না।'

কী করছেন লিওনেল মেসি

কী করছেন লিওনেল মেসি

গৃহবন্দি মেসি সেল্ফ কোয়ারেন্টানে তিন ছেলের ছবি পোস্ট করেছেন। ছবিতে মেসির তিন ছেলেই গল্পের বই পড়তে ব্যস্ত। রোনাল্ডোর মতো মেসিও ফুটবল থেকে করোনার কারণে আকস্মিক গৃহবন্দিতে পরিবারকে সময় দিচ্ছেন। ছেলেদের কোলে নিয়ে মেসিও মহামারী করোনা থেকে বাঁচতে বিশ্ববাসীকে ঘরে থাকার অনুরোধ করেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 31, 2020, 18:41 [IST]
Other articles published on Mar 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+