
রাজ্যের বিপর্যয়ের দিন সাহায্যে এগিয়ে আসতে চলেছে ইস্টবেঙ্গল
২০ মে আম্ফান ঝড়ের তাণ্ডবে পশ্চিমবঙ্গের জেলার জেলায় বহু মানুষ ঘর হারিয়েছেন, খাবারের অভাবে সংকটজনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন তারা। রাজ্য ঝড়ের কারণে ৭২ জনের মৃত্য হয়েছে, কলকাতাতে মৃত্যুর সংখ্যা ১৯। অন্য জেলাগুলোর মতো কলকাতাও আম্ফানে লণ্ডভণ্ড। এই পরিস্থিতিতে এবার দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য কলকাতা থেকে ত্রাণ সংগ্রহ করে জেলার জেলায় পৌঁছে দিতে চায় ইস্টবেঙ্গল।

লকডাউনের মাঝে ক্লাব তাঁবুতে বৈঠক
লকডাউনের মাঝেই প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার দুপুরে ক্লাব তাঁবুতে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তারা আলোচনায় বসেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই এর আগে সুন্দরবন অঞ্চলে আয়লার বিপর্যয়ের সময় ইস্টবেঙ্গল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এবার একই ভাবে আম্ফান বিপর্যয়ে সাাহায্য করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল।

মেট্রো চ্যানেলে ত্রাণ সংগ্রহে নামতে চায় ইস্টবেঙ্গল
দুর্গতদের পাশে থাকার জন্যে সোমবার এই নিয়ে এক সভায় লাল-হলুদ ক্লাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, 'ক্লাব সদস্যরা মেট্রো চ্যানেলে ত্রাণ সংগ্রহে নামতে চাইছেন। তারপর আমরা সেই ত্রাণ দুর্গতদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে চলেছি। আম্ফানে রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি। এখন ক্লাবগুলির মানুষের পাশে দাঁড়ানোর সময়।'

ত্রাণ সংগ্রহে দায়িত্বে কারা থাকছেন
আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সংগ্রহে ইস্টবেঙ্গলের বর্তমান ও প্রাক্তন তারকা ফুটবলাররা দায়িত্বে থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। আয়লার সময়ে মেট্রো চ্যানেলে সমর্থকদের কাছ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য ইস্টবেঙ্গল মঞ্চ করেছিল। এবার আম্ফানের জন্য সাহায্য সংগ্রহে সেরকমই ব্যবস্থা করতে চেয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হচ্ছে বলে ক্লাব জানিয়েছে।

ফ্যানেদের কাছে আবদেন
এছাড়া রাজ্যের এমন সংকটের দিনে সমর্থকদের সাহায্যের হাত বাড়িতে দেওয়ার জন্যে ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজেও আবেদন জানানো হবে বলে ইস্টবেঙ্গল জানিয়েছে।


Click it and Unblock the Notifications



















