
জুনিয়র ফুটবলারের কোটা ফিরিয়ে আনা নিয়ে ভাবনা
সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রিমিয়ার এ ডিভিশনে ফের জুনিয়র ফুটবলারের কোটা ফিরিয়ে আনা নিয়ে আলোচনা চলছে। যেখানে বাঙালি ফুটবলারদের সংরক্ষণে বিশেষ জোর দেওয়া হবে।

আইএফএ-র পরিকল্পনা
এই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রিমিয়ার ডিভিশন এতে প্রথম এগারো দুই জুনিয়ার ফুটবলার রাখার ক্ষেত্রে দুই বাঙালি ফুটবলার রাখা নিয়ে ভাবা হচ্ছে। এই নিয়ে বাংলায় ফুটবল মহলের অনেকেই বলছেন, প্রিমিয়ার ডিভিশনে জুনিয়ার ফুটবলার হিসেবে দুই বাঙালি ফুটবলার রাখা বাধ্যতামূলক হলে নতুন ফুটবলার উঠে আসার ক্ষেত্রে নতুন দিক খুলে যেতে চলেছে।

বয়স কোটা কমানোর ভাবনা
এতদিন দলগুলিতে জুনিয়ার ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অনূর্ধ্ব-২১ ফুটবলার নেওয়া হত। এবার থেকে সেই নিয়ম পাল্টে অনূর্ধ্ব- ১৯ ফুটবলার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সচিব জয়দীপ মুখোপাধ্যায় এমনটাই ভাবছেন।

সচিব যা বলেছেন
বাঙালি ফুটবলার তুলে আনার এই উদ্যোগ নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, 'মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে লিগের ছোট ক্লাবে ভিন্ন রাজ্যের ফুটবলারদের ছড়াছড়ি। সেই ছবিটা পাল্টা বাংলা থেকে ফুটবলার তুলে আনতেই নতুন করে ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রিমিয়ার এ তে এবার থেকে প্রতি দলে দুই বাঙালি জুনিয়ার ফুটবলার খেলার নিয়ম শুরু করলে এতে আদৌতে বাংলা ফুটবলের অনেক উন্নতি হবে বলে আশা রাখছি।'


Click it and Unblock the Notifications
ওয়াসিম-ম্যাকগ্রা-শোয়েবকে তো গ্রেগ খেলেননি, ফের সোজাসাপ্টা সৌরভ


















