
চিনের হামলায় ক্ষোভে ফুঁসছে ভারতীয় ক্রীড়ামহল
ভারতের পাল্টা জবাবে চিনের ৪৩ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। লাদাখ সীমান্তে, সম্পূর্ণ বিনা প্ররোচনায় ভারতের জওয়ানদের উপর হামলা চালানো হয়। ভারতীয় ২০ সেনার শহীদের পাশাপাশি আরও ৪ জন সেনা আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন। চিনের এমন হামলায় ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় ক্রীড়ামহল।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন বাইচুং
ফেসবুকে বাইচুং লেখেন, 'এলওসিতে ভারতীয় সেনার উপর হত্যা চিন পরিকল্পনামাফিক করেছে। চিনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।'

ভারত সরকারের কাছে প্রাক্তন অধিনায়ক কী অনুরোধ রাখলেন
সেই সঙ্গে বাইচুং আরও লিখেছেন, 'ভারত সরকারের কাছে চিনের এই আক্রমণের কড়া জবাব দেওয়ার জন্য অনুরোধ রইল। চিনের আগ্রাসনের সামনে কোনওভাবেই মাথা নত করা উচিত নয়। জয় হিন্দ।'

চিনা বাহিনীতে হতাহত কত
প্রসঙ্গত ভারতের পাল্টা জবাবে পূর্ব লাখাদের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে চিনা বাহিনীর কমান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৩ জন চিনা জওয়ানের হতাহতের খবর পাওয়া গিয়েছে। মে মাসের গোড়া থেকেই গালওয়ান উপত্যকা অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন সেনা মোতায়েন শুরু করে । ভারতের দিক থেকেও সেনা মোতায়েন করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সেনা সরানো হয়। কিন্তু সোমবার রাতে বিনা প্ররোচনায় ভারতের জওয়ানদের উপর হামলায় সেই আলোচনা ধাক্কা খেল।


Click it and Unblock the Notifications
মানবিক মোহনবাগান, সময়ের আগেই বকেয়ার প্রথম কিস্তি ফুটবলারদের অ্যাকাউন্টে!


















