করোনা ধাক্কা সামলে, ঠিক কত মাস পর ভারতে ফুটবল শুরু হতে পারে

করোনা ধাক্কা সামলে ইউরোপে ফুটবল দামামা বেজে গিয়েছে। ১৬ মে থেকে জার্মানির বুন্দেসলিগা শুরু হয়েছে। ক্রমে জুনে এবার ইউরোপে স্প্যানিশ লা-লিগা, ইতালির সিরি এ লিগ শুরুর দাদামা! বিদেশি করোনা পরিস্থিতি সামলে ফুটবল শুরু হলেও ভারতে এখন খেলার মাঠে বল গড়ানোর কোনও আশা নেই।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কত

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কত

ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশে খেলাধুলো শুরু করা এখন বিশ বাঁও জলে।

করোনা ধাক্কা সামলে কবে মাঠে ফুটবল গড়াতে পারে

করোনা ধাক্কা সামলে কবে মাঠে ফুটবল গড়াতে পারে

করোনা ধাক্কা সামলে দেশে অক্টোবরে ফুটবল মরসুম শুরুর আশা রাখছে ফেডারেশন। ফেডারেশন সচিব কুশল দাস এমনটাই মনে করছেন। অর্থাৎ আরও চার মাস পর ভারতের মাঠে ফুটবল গড়াতে পারে।

দেশে ফুটবল মরসুম শুরু কবে হয়

দেশে ফুটবল মরসুম শুরু কবে হয়

ভারতে সাধারণত সেপ্টেম্বর মাসে ফুটবল মরসুম শুরু হয়। সেখানেই করোনা ধাক্কার কারণে ফাঁকা মাঠে অক্টোবরে ফুটবল মরসুম শুরু হতে পারে বলে ইঙ্গিত। কর্তারা মনে করছেন সাধারণ দল গুলি যেহেতু সেপ্টেম্বরের আগে মাঠে নামে না, তাই এক মাস পিছলে লিগের খুব বড় কোন ক্ষতি হবে না।

চতুর্থ লকডাউনে খেলা নিয়ে নতুন নির্দেশিকা

চতুর্থ লকডাউনে খেলা নিয়ে নতুন নির্দেশিকা

১৮ থেকে ৩১ মে পর্যন্ত চতুর্থ লকডাউনে দশর্ক ছাড়া খেলার মাঠ খোলায় অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশিকার পর মঙ্গলবার দিল্লিতে সাইয়ের দুটি মাঠ অ্যাথলিটদের সামাজিক দূরত্ব মেনে প্রস্তুতির জন্য খুলে দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত প্রস্তুতির জন্য দর্শকশূন্য পরিবেশে কোনও ফুটবল মাঠ খোলেনি।

মেসিদের বার্সেলোনাকে দেখে এবার ভারতে কেকেআর, মোহন-ইস্টেও হতে পারে মাস্ক বিপ্লব

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 28, 2020, 14:02 [IST]
Other articles published on May 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+