ইস্টবেঙ্গলে খেলার প্রস্তাব পেলেও পাঞ্জাব এফসিতে থেকে গেলেন সঞ্জু প্রধান। এখনও আরও এক মরসুম পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তি রয়েছে সঞ্জুর।
এর মাঝেই ইস্টবেঙ্গলে খেলার প্রস্তাব এসে গিয়েছিল। চুক্তি ভেঙে লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন বলে ভেবেও নিয়েছিলেন। কিন্তু পাঞ্জাবের ক্লাব আইএসএলে খেলার চেষ্টা চালাচ্ছে। এতেই সিদ্ধান্ত বদল করছেন সঞ্জু। ইস্টবেঙ্গলের পরিবর্তে পাঞ্জাব এফসির জার্সিতে আগামী মরসুমে তাঁকে খেলতে দেখা যাবে।
গত মরসুমে পাঞ্জাব এফসির জার্সিতে নজর কেড়েছেন সঞ্জু। পাঞ্জাব এফসির হয়ে আই লিগের ১৯টি ম্যাচ খেলেন তিনি। এরপরই তাঁকে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল চেষ্টা করে। ইস্টবেঙ্গলের প্রস্তাবে সঞ্জু পুরনো ক্লাবে আসতে রাজিও হয়। শেষ পর্যন্ত অবশ্য পাঞ্জাব এফসিতে নিজের ফুটবল ভবিষ্যৎ নিশ্চিত করে ফেললেন তিনি।
প্রসঙ্গত মিনার্ভা পঞ্জাবের সঙ্গে তিনি দু'বছরের চুক্তি করেছিলেন। মালিকানা বদলের পর মিনার্ভা পঞ্জাব থেকে ক্লাবটি পাঞ্জাব এফসি হয়ে যায়। এই মালিকানা হস্তান্তরের পরই সঞ্জুর চুক্তির মেয়াদ আর এক মরসুম থাকলেও ইস্টবেঙ্গলে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষে অবশ্য পাঞ্জাবেই থাকতে চলেছেন তিনি। আসন্ন মরসুমের জন্য তাঁর ঠিকানা বদল হচ্ছে না।
শুরু হচ্ছে ক্লাব লাইসেন্সিং,ইস্টবেঙ্গলকে কত তারিখের মধ্যে নথিভুক্তের কাজ শেষ করতে হবে?