
ভারতীয় সময় আজ কখন ম্যাচ দেখবেন
ভারতীয় সময় আজ রাত ১১টায় পার্মা বনাম তোরিনো ম্যাচ দিয়ে সিরি এ লিগ শুরু হচ্ছে। গভীর রাতে ১.১৫ মিনিটে ভেরোনা বনাম কাগলিয়ারি।

এর আগে কোন কোন লিগে ঢাকে কাঠি পড়েছে
করোনা পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার কে লিগ দিয়ে ফুটবল শুরু। এরপর ১৬ মে জার্মানির বুন্দেসলিগা শুরু হয়। যারপর একে একে স্প্যানিশ লা -লিগা ও ইংল্য়ান্ডের প্রিয়িমার লিগ শুরু হয়েছে। এবার ইতালির মাঠে ফুটবল শুরু।

সিরি এ লিগে করোনা পরবর্তী সময় কটি ম্যাচ হবে
করোনা পরবর্তী সময়ে লিগ শেষ করতে ২ অগাস্টের মধ্য়ে ১২৪টি ম্যাচ করতে হবে। ৯ মার্চ থেকে লিগ স্থগিত ছিল।

ইতালির ফুটবলে করোনা থাবা
চিনের পর করোনায় ইতালির ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। ইতালির ফুটবলেও করোনার প্রভাব পড়ে। ইতালিয় ফুটবলে সব মিলিয়ে ২৪জন ক্লাব মেম্বার অসুস্থ ভাইরাসে কবলে পড়েছিলেন।

৪৫ দিন পর সুস্থ দিবালা
ইতালিতে করোনা থাবা এতটাই ভয়াবহ ছিল যে জুভেন্তাসের ফুটবলার পাওলো দিবালা ৪৫দিন পরে সুস্থ হয়েছিলেন। টানা চারবারে করোনা পরীক্ষায় দিবালার রিপোর্ট পসিটিভ এসেছিল।

রোনাল্ডোদের প্রথম ম্যাচ
সোমবার গভীর রাতে ভারতীয় সময় অনুযায়ী ১.১৫ মিনিটে জুভেন্তাস বোলগানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইতালির সিরি এ লিগে খেলা শুরু করবে।


Click it and Unblock the Notifications



















