কী ভয়ানক করোনা! ফের কোভিড আক্রান্ত রোনাল্ডোর সতীর্থ এই নিয়ে ৬ সপ্তাহে চতুর্থবার!

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে যেন রক্ষা পাচ্ছেনই না আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডার ইতালিয় ক্লাব জুভেন্তাসে খেলা এই ফুটবলারের ৬ সপ্তাহ আগে প্রথমবার করোনা পজিটিভ ধরা পড়ে।

তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হন

তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হন

গত মাসে করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠছিলেন দিবালা। সুস্থ হয়ে ওঠার তিন দিনের মাথায় দিবালা ও তাঁর বান্ধবী ফের করোনায় আক্রান্ত হন।

কোয়ারেন্টাইন

কোয়ারেন্টাইন

দুজনকেই ১৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হয়। তারপরও কিছুতেই সুস্থ হতে পারছেন না দিবালা।

ছয় সপ্তাহে চতুর্থবার টেস্ট পসিটিভ!

ছয় সপ্তাহে চতুর্থবার টেস্ট পসিটিভ!

গত ছয় সপ্তাহে চারবার দিবালার করোনা টেস্ট করা হয়েছে। প্রতিবারই পরীক্ষায় পজিটিভ এসেছে।স্প্যানিশ সংবাদমাধ্যমে এই খবরই প্রচারিত হয়েছে। দিবালার শরীর থেকে কোভিড ১৯ ভাইরাস যেন যাচ্ছেই না!

কবে থেকে অসুস্থ দিবালা

কবে থেকে অসুস্থ দিবালা

গত ২১শে মার্চ প্রথমবার আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন দিবালা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ফুটবলার করোনা আক্রান্ত হওয়ার পর তার অভিজ্ঞতা জানিয়েছেন। জুভেন্টাস তারকা বলেন, করোনার সংক্রমিত হওয়ার পর তাঁর নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হতো। ৫ মিনিটও অনুশীলন করতে পারতেন না। তবে সুস্থ হয়ে উঠেছেন বলে দিবালা ঐ সাক্ষাৎকারে দাবি করেছিলেন।

বান্ধবীর করোনা

বান্ধবীর করোনা

সুস্থ হওয়ার তিন দিনের মাথায় ফের কভিড পরীক্ষা করালে দিবালা ও তাঁর বান্ধবী ফের করোনা সংক্রমিত বলে জানা যায়। তৃতীয়বার পরীক্ষা করাতে গিয়ে শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। কোভিড টেস্টের ফল পজিটিভ আসে। দিবালার বান্ধবী বলেছেন, 'আমরা দিবালার সতীর্থ ড্যানিয়েলে রুগানির মাধ্যমে আক্রান্ত হয়েছি। কিন্তু আমি ১৫ দিনের কোয়ারেন্টাইন শেষ করার পর এই ভাইরাসের আর থাকার কথা না।' অর্থাৎ সব নিয়মকানুন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরও প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার।

ইতালিতে ফুটবল শুরুর ভাবনা

ইতালিতে ফুটবল শুরুর ভাবনা

করোনার 'কালবেলা'-য় জোড় ধাক্কা ফুটবলে। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে পৃথিবীর বিভিন্ন দেশকে লকডাউনের পথে হাঁটতে হয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে খেলার মাঠের বিভিন্ন প্রতিযোগিতা বন্ধ। লকডাউনে স্তব্ধ হয়েছে যোগাযোগ। এই পরিস্থিতিতে করোনাকে হারিয়ে কবে থেকে ইতালিতে ফের ফুটবল শুরু হতে পারে, সেদেশের প্রশাসন এই নিয়ে বার্তা দিয়ে দিয়েছে।

লকডাউন শিথিল কবে?

লকডাউন শিথিল কবে?

আগামী ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল হচ্ছে। এ কারণে ইতালিয়ান সিরি এ ফুটবল লিগের বল গড়ানো নিয়ে প্রস্তুতি শুরু হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে রোববার দলগুলোকে অনুশীলনে ফেরার অনুমতি দেন।

কবে শুরু ফুটবল?

কবে শুরু ফুটবল?

আগামী মে মাসের প্রথম সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।আর ১৮ মে দলগুলি অনুশীলন শুরু করতে পারবে। এর মাঝে দিবালার ফের করোনায় সংক্রমণ হওয়ার প্রশাসনকে ফুটবল শুরু করা নিয়ে চিন্তায় ফেলে দিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 29, 2020, 21:15 [IST]
Other articles published on Apr 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+