করোনা লকডাউনে তিন প্রধানের ফুটবল ফ্যানেদের মানবিক রূপ

தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா!

করোনার কারণে ম্যারাথন লকডাউনে সমস্যায় সাধারণ মানুষ। দীর্ঘ লকডাউনে উপার্জন বন্ধের কারণে দরিদ্র মানুষদের রুটি-রুজিতে টান পড়েছে। ভাইরাসের সংক্রমণের তীব্রতার কারণে দেশজুড়ে ১৭ মে পর্যন্ত লকডাউন জারি। দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখে দেশে চতুর্থ দফার লকডাউনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশে আরও লকডাউন চললে রুটি-রুজি হারানো মানুষদের প্রবল অর্থসংকট তৈরি হতে চলেছে। সংকটের এই পরিস্থিতির মাঝেই ময়দানের মাঠকর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে দিল শহরের এক দল ফুটবলপ্রেমী।

তিন ক্লাবের মাঠকর্মীদের সাহায্য

তিন ক্লাবের মাঠকর্মীদের সাহায্য

ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকগোষ্ঠী ব্ল্যাক প্যান্থার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের মাঠকর্মীদের হাতে চাল, ডাল, আলু,অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

সাহায্যের হাত বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল সমর্থকরাও

সাহায্যের হাত বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল সমর্থকরাও

অন্যদিকে শহরের ইস্টবেঙ্গল সমর্থকদের গোষ্ঠী বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বেহালা অঞ্চলে লকডাউনের সময় অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ৩৫০ জন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।

ক্রীড়াপ্রেমীদের সাহায্য

ক্রীড়াপ্রেমীদের সাহায্য

রানাঘাটে ক্রীড়াপ্রেমীদের সংস্থা হেল্পিং হ্যান্ড প্রাণঘাতী করোনার কারণে তৈরি সংকটময় পরিস্থিতিতে স্থানীয় ইটভাঁটার শ্রমিক ও দুস্থ মানুষদের হাতে খাবার তুলে দেয়।

মোহনবাগান ফ্যানেদের সাহায্য

মোহনবাগান ফ্যানেদের সাহায্য

অন্যদিকে বসিরহাটের হৃদয়ে সবুজ মেরুন ফ্যানক্লাবের সদস‍্যরা স্থানীয় ফুটবল কোচিং ক‍্যাম্পের প্রায় দেড়শ দুঃস্থ জুনিয়র ফুটবলারদের খাদ‍্যসামগ্রীর প‍্যাকেট তুলে দেয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 13, 2020, 19:29 [IST]
Other articles published on May 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+