আমেরিকায় কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যায় ঘটনাকে কেন্দ্র করে কেন চাকরি হারালেন ফুটবলার

আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষাঙ্গ অভিযুক্তের মর্মান্তিক মৃত্যু। গলায় হাঁটু চেপে রেখে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে খুনের ভিডিও ভাইরাল হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ তৈরি হয়েছে।

'ব্ল্যাক লাইভস ম্যাটারস' আন্দোলন

'ব্ল্যাক লাইভস ম্যাটারস' আন্দোলন

আমেরিকায় শুরু হওয়া 'ব্ল্যাক লাইভস ম্যাটারস' আন্দোলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। ক্রিকেট জগত থেকে ফুটবল-টেনিস দুনিয়া, বলিউড থেকে হলিউড সবাই এর আন্দোলনে সামিল হয়ে নিজের বক্তব্য রেখেছেন। সেই নিয়েই এক আপত্তিকরের বক্তব্যের কারণে চাকরি হারালেন ফুটবলার।

শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গের মৃত্যু

শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গের মৃত্যু

গত ২৬ মে মিনিয়াপোলিস পুলিশ রেস্তোরাঁর নিরাপত্তা কর্মী ৪৬ বছরের জর্জ ফ্লয়েডকে প্রত্যারণার সন্দেহে গ্রেফতার করে। এরপর ১০ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যে ভিডিওতে দেখা গিয়েছে শ্বেতাঙ্গ পুলিশ ফ্লয়েডের গলায় পা দিয়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করেন। দীর্ঘক্ষণ গলার কাছে পা চেপে ধরে রাখার কারণে ফ্লয়েড 'আমি শ্বাস নিতে পারছি না ' বলে প্রাণভিক্ষাও চেয়েছিলেন। এরপরও পুলিশ অত্যাচার করে ফ্লয়েডকে মেরে ফেলেন।

কৃষ্ণাঙ্গদের উপর আগেও অত্যাচারের ঘটনা ঘটেছে

কৃষ্ণাঙ্গদের উপর আগেও অত্যাচারের ঘটনা ঘটেছে

ফ্লয়েডের ঘটনা নতুন করে অনেক বিতর্ক উস্কে দিয়েছে। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে। বর্ণের বিভেদে এমন অত্যাচার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এবার বড় বিদ্রোহ দেখা গিয়েছে।

 কেন চাকরি হারালেন ফুটবলার

কেন চাকরি হারালেন ফুটবলার

স্ত্রীর দোষের শাস্তি পেলেন এলএ গ্যালাক্সির আলেক্সান্দার কাতাই। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের উপর হওয়ার এই অত্যাচারের প্রতিবাদে গোটা বিশ্ব যখন সবর তখন বিক্ষোভকারীদের জঘন্য গবাদি পশু বলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। এরপর বিক্ষোভকারীদের অবিলম্বে খুন করা উচিত এমন আপত্তিকর মন্তব্যও করে বসেন।

ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না

ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না

সার্বিয়ান মিডফিল্ডারের স্ত্রীয়ের এমন বর্ণবিদ্বেষী আচরণের জন্য এলএ গ্যালাক্সির ফুটবলার আলেক্সান্দার কাতাইয়ের সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাব। ফুটবলার স্ত্রীয়ের মন্তব্যের জন্যে অবশ্য ক্ষমা চেয়ে নেন।

হার্দিক পান্ডিয়ার হয়ে গলা ফাটালেন ইয়ান চ্যাপেল, কী বললেন অজি লেজেন্ড

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 17:00 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+