
কোথায় বসবে মূর্তি
জানা গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই উদ্যোগ নিতে চলেছেন। সল্টলেকে পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মূর্তি বসবে। অন্যদিকে লেকডাউনে বসানো হবে।

পি কে বন্দ্যোপাধ্যায়ের নামে হবে ফুটবল স্কুল
৮৪ তম জন্মদিনের দিন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রসূন আরও জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তির নামে শহরে দুটি ফুটবল স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকে ফুটবল স্কুল তৈরি হবে। সল্টলেকে ফুটবল অ্যাকাডেমিটি পিকে-প্রসূন ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকের ফুটবল স্কুলটি প্রদীপ-আরতি ফুটবল স্কুল নাম দেওয়া হবে বলে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

সরকারি হাসপাতালে পি কে বন্দ্যোপাধ্যায় বেড
প্রয়াত পি কে বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সরকারি হাসপাতালে প্রদীপ ব্যানার্জী বেডের ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। খেলাধুলোর জগতের মানুষদের চিকিৎসার জন্য এই বেড দেওয়া হবে।

পিকে'র প্রয়াণে পিতৃহারা ভারতীয় ফুটবল
প্রসঙ্গত ২০ মার্চ দেশের প্রবাদপ্রতিম কিংবদন্তি ফুটবল পি কে বন্দ্যোপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হন। বার্ধক্যজনিত রোগভোগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পিতৃহারা ভারতীয় ফুটবল।


Click it and Unblock the Notifications
সৌরভের অপসারণের পর কেকেআর অধিনায়ক গম্ভীরকে ঠিক কী বলেছিলেন শাহরুখ


















