
৩৩ বছরে পা রাখছেন মেসি
রাত পোহালেই ৩৩ বছরে পা রাখছেন লিওনেল মেসি। আন্তর্জাইন মহাতারাকার জন্মদিন ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের টুইট-শুভেচ্ছা শুরু।

মেসিমহলে প্রস্তুতি শুরু
রাজ্যের মেসি ভক্ত ইছাপুর মেসিমহলের পাত্র পরিবারে লিওর জন্মদিন ঘিরে সাজোসাজো রব। আর্জেন্তিনার জার্সির রঙে নীল-সাদা বাড়ির বাইরে ইতিমধ্যে মেসির কাটআউট, পতাকায় মুড়ে ফেলা হয়েছে। কোভিড-১৯ ভয়ের কারণে উৎসবে ভাঁটা পড়লেও মেসিমহলে পাত্র পরিবারের উন্মদনায় কমতি নেই। অন্যবারের মতো এবছর করোনা উদ্বেগের কারণে জমায়েত এড়াতে মেসির জন্মদিনে হওয়া রক্তদান শিবির স্থগিত রাখা হয়েছে। তবে সামাজিক অনুষ্ঠানে দূরত্ব বজায় রেখে ৫ থেকে ২০ বছর বয়সী ১২০ জন শিশুর হাতে মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবার। সেই সঙ্গে সমাজ বন্ধুদের ও আম্ফান দুর্গত সুন্দরবনের জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ছিমছাম অনুষ্ঠান
অন্যদিকে মেসিবাড়িতে এবছর ৩৩ পাউন্ডের কেক কেটে ইছাপুরের লিও ফ্যানেরা ফুটবলারের জন্মদিন পালন করতে চলেছে।

মেসির মুখে মাস্ক
সচেতনতা বাড়াতে মাস্ক পড়া মেসির কাটআউটেই কেক মাখানো হবে। প্রতিবছরই ইছাপুরের মেসিমহলের পাত্র পরিবার ধুমধাম করে বাড়ির ছেলের জন্মদিনের মতো মেসির জন্মদিন পালন করলেও এবছর করোনার কারণে সামাজিক দূরত্ব বজার রাখতে সীমিত মানুষের ছোট অনুষ্ঠান আয়োজন হচ্ছে। মেসির জন্য জন্মদিনে বিশেষ ভোগের মেন্যুতে প্রতি বারের মতো ভাত, ডাল, শুক্তো, পাঁচ রকম ভাজা, দুই ধরনের মাংস থাকছে। সেই সঙ্গে এবার মেসির ৩৩ বছর বয়স মিলিয়ে ৩৩ রকমের মিষ্টিভোগও থাকতে চলেছে।


Click it and Unblock the Notifications
৩৩ শে পা রাখছেন মেসি, জন্মদিনের আগে মেসিমহলে চূড়ান্ত প্রস্তুতি


















