
করোনা হানায় স্পেন কোথায়
চিনের পর ইউরোপের বিভিন্ন শহর করোনায় আক্রান্ত হয়ে এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে স্পেন। স্পেনে এখনও পর্যন্ত ৪২ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যায় স্পেন তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপের স্পেনে এখনও পর্যন্ত ২৯৯১ নাগরিক মারা গিয়েছেন। আর্জেন্তিনায় আক্রান্তের সংখ্যা ৩৮৭।

মেসির অবদান
করোনার বিরুদ্ধে লড়াইয়ের ১ মিলিয়ন ইউরো দান করেছেন মেসি। এই ১ মিলিয়ন ইউরো বার্সেলোনার হাসপাতাল ও আর্জেন্তিনার মেডিক্যাল সেন্টারে ভাগ করে দেওয়া হবে।

পেপ গুয়ার্দিওয়ালার অবদান
মেসির মতোই প্রাক্তন বার্সেলোনা তারকা ও কোচ পেপ গুয়ার্দিওয়ালা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ মিলিয়ন ইউরো দান করেছেন।

বিশ্বে করোনায় আক্রান্ত পরিস্থিতি কী
বিশ্বে এখনও পর্যন্ত ৪ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১৬ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন।


Click it and Unblock the Notifications



















