আটলেটিকোর কাছে বার্সেলোনার হার, সতীর্থদের ভুলে বিরক্ত মেসি

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আটলেটিকো মাদ্রিদের কাছে হার হজম করতে হয়েছে বার্সেলোনাকে। দলের এই হারের জন্য সতীর্থদের ভুলকে দায়ী করছেন আর্জেন্টিনিয় তারকা। সহ-খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধও হয়েছেন লিওনেল মেসি।

বার্সার হার

বার্সার হার

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আটলেটিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। জয়ী দলের হয়ে ৪৬, ৮১ ও ৮৬ মিনিটে গোল দেন যথাক্রমে কোকে, আলভারো মোরাটা ও আঞ্জেল কোরেরা। বার্সেলোনার হয়ে ম্যাচের ৫১ ও ৬২ মিনিটে গোল দেন যথাক্রমে লিওনেল মেসি ও আন্টোনিও গ্রিজম্য়ান।

শেষ দশ মিনিটে সব শেষ

শেষ দশ মিনিটে সব শেষ

ম্য়াচের ৮০ মিনিট পর্যন্ত আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়েছিল বার্সেলোনা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনছিলেন লিওনেল মেসিরা। তাঁদের পক্ষে বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি হয়ে গিয়েছিল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় আটলেটিকো। এরপরের দশ মিনিটে ম্যাচের পাশা পাল্টে যায়।

 মেসির ক্ষোভ

মেসির ক্ষোভ

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ১ গোলে এগিয়ে থেকেও শেষ দশ মিনিটের ঝড়ে বার্সেলোনার হারের জন্য সহ-খেলোয়াড়দের শিথিলতাকে দায়ী করেছেন লিওনেল মেসি। তাঁর কথায়, ম্যাচের ওই মুহূর্তে কিছুটা হালকা দিয়ে দিয়েছিলেন বার্সেলোনার ফুটবলাররা। এমন শিশু-সুলভ ভুল যেন আর না হয়, সে ব্যাপারে বার্সেলোনার সতীর্থদের সতর্ক করেছেন আর্জেন্টিনিয় তারকা।

মাদ্রিদ বনাম মাদ্রিদ

মাদ্রিদ বনাম মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আটলেটিকো মাদ্রিদ। হাই-ভোল্টেজ ম্যাচ জমাটি মাদ্রিদ ডার্বি দেখার আশায় ফুটবল প্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 10, 2020, 13:17 [IST]
Other articles published on Jan 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+