
কীভাবে গোল
ম্যাচের ১৫ মিনিটে চিলিয়ান মিডফিল্ডার ভিদাল কে পাসটি দিয়েছিলেন মেসি। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে ভেতরে থাকা ভিদালের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত এক পাস দিয়েছিলেন মেসি।

চলতি মরসুমে এটি মেসির কততম অ্যাসিস্ট
ফলে লা লিগার চলতি মরসুমে মেসির ২০টি অ্যাসিস্ট হয়ে গেল। সেই সঙ্গে এই মরসুমে মেসির ঝুলিতে ২২টি গোল রয়েছে। ভিদালকে দিয়ে গোল করিয়ে ১৭ বছর পুরোনা থিয়েরি অঁরিকে ছুঁলেন মেসি।

১৭ বছর পুরনো রেকর্ড ছুঁলেন মেসি
ইউরোপের লিগে এক মুরসুমে ২০ অ্যাসিস্টের তালিকায় থিয়েরি অঁরি নাম রয়েছে। আর্সেনালে তিনি ২০০২-০৩ মরসুমে ২০টি অ্যাসিস্টের সঙ্গে ২৪ গোল করেছিলেন। আর লা লিগাতে মেসি পুরোনো টিমমেট খাবি হার্নান্ডেজকে ছুঁয়ে ফেললেন। এক মরসুমে তাঁরও ২০টি অ্যাসিস্ট ছিল

করোনা পরবর্তী ফুটবলে মেসি কটি গোল করলেন
করোনা পরবর্তী ফুটবলে মেসির পায়ে অবশ্য সেই ম্যাজিক দেখা যাচ্ছে না। এলএম টেন করোনা পর শুরু হওয়া স্প্যানিশ লিগে মাত্র তিনটি গোল করেছেন। তার মধ্যে দুটো পেনাল্টিতে। তা হলে মেসি কি ক্লান্ত? ফুটবল মহলে এই প্রশ্ন কিন্তু উঠছে!


Click it and Unblock the Notifications


















