গোল্ডেন বুট জয় থেকে অ্যাসিস্ট, লা লিগায় জোড়া রেকর্ড লিওনেল মেসির

লা-লিগা খেতাব হাতছাডা় হলেও মরসুমে শেষে একাধিক রেকর্ড গড়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। রবিবার লা লিগায় নিজেদের শেষ ম্যাচটা খেলে ফেলল বার্সেলোনা। শেষ ম্যাচে কাতালান ক্লাব ৫-০ গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে। জয় দিয়ে লিগ শেষ করার দিনে লা-লিগায় নতুন রেকর্ড গড়লেন লিও।

লিগের শেষ ম্যাচ কটি গোল করলেন মেসি

লিগের শেষ ম্যাচ কটি গোল করলেন মেসি

ম্যাচে মেসি জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন আনসু ফাতি, লুইস সুয়ারেজ ও নেলসন সেমেদোও। ম্যাচের ২৪ মিনিটে ফাতির প্রথম গোল। এই গোলে অবদান রাখেন মেসি।

কী রেকর্ড গড়লেন মেসি

কী রেকর্ড গড়লেন মেসি

ফাতিকে দিয়ে গোল করিয়ে লা-লিগার এই মরসুমে ২১ গোলের অ্যাসিস্ট করে জাভিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন এলএম টেন।

গোল্ডেন বুট জিতলেন মেসি

গোল্ডেন বুট জিতলেন মেসি

রেকর্ড সপ্তমবারের জন্য লা লিগায় গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি। লিগে মেসির পা থেকে ২৫টি গোল এসেছে। ২১ গোল করে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা রয়েছে। এর আগে লা-লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের তেলমো জারার ছয়বার গোল্ডেন বুট জয়ের নজির ছিল। সেই রেকর্ড ভেঙে মেসি সপ্তমবারের জন্য গোল্ডেন বুট জিতলেন।

একনজরে পয়েন্ট টেবিল

একনজরে পয়েন্ট টেবিল

লিগের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ লেগানেসের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করেছে। ফলে ৩৮ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৮৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল। আগের ম্যাচেই তারা লা-লিগা ট্রফি ঘরে তুলেছিল। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচ জিতে ৩৮ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লিগের রানার্স হয়ে লা-লিগা অভিযান শেষ করল।

তরুণ প্রতিভাদের কাছে সৌরভ শুধু নাম নয়, অভিজ্ঞতা থেকে বললেন পার্থিব

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 20, 2020, 14:26 [IST]
Other articles published on Jul 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+