
মেসির হ্যাটট্রিক
সেল্টা ভিগোর বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। ২৩, ৪৫ ও ৪৮ মিনিটে গোল করে লা লিগায় ৩৪তম হ্যাটট্রিক পেলেন এলএম টেন। একই সঙ্গে ধরে ফেললেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

বার্সার জয়
লিওনেল মেসির তিন ও বুসকেটসের এক গোলে সেলটা ভিগোকে হারিয়ে লা লিগায় নিজেদের এক নম্বর স্থান ধরে রাথল বার্সেলোনা। সেলটা ভিগোর হযে ম্যাচে একটি মাত্র গোল করেন এল ওলজা। ম্যাচের ফল হয় ৪-১।

জিতল রিয়াল
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে এইবারকে ৪-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে ম্যাচে ২টি গোল করেন করিম বেঞ্জিমা। একটি করে গোল করেন সার্জিও রামোস ও ভালভার্দে। এই জয়ের ফলে লা লিগা তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল জিনেদিন জিদানের দল।

দুর্দান্ত ভালেন্সিয়া
গ্রানাদাকে ২-০ গোলে হারিয়ে লা লিগা তালিকার সাত নম্বর স্থানে উঠে এল ভালেন্সিয়া। ভালেন্সিয়ার হয়ে গোল দেন ডি ওয়াস ও ফেরান টোরেস।


Click it and Unblock the Notifications


















