করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই, স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানালেন লিওনেল মেসি

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এককাট্টা বিশ্ব। আক্রান্তদের সারিয়ে তুলতে জীবনপন চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। নিজেদের জীবনের পরোয়া না করে মৃতপ্রায় রোগীদের সেবার নিয়োজিত ডাক্তার থেকে নার্স। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী সাড়ে ১৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজার ছাড়িয়ে গিয়েছে। আমেরিকা, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইংল্যান্ড সহ বিশ্বের সব এগিয়ে থাকা দেশে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। ভারতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৩৩০ জনের।

লকডাউনে আটকে ফুটবল

লকডাউনে আটকে ফুটবল

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি করেছে সরকার। স্থগিত কিংবা বাতিল করে দেওয়া হয়েছে সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট। বিশ্বের অন্যান্য নাগরিকদের মতো এই সময় ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ফুটবল তারকা লিওনেল মেসিও।

মেসির ধন্যবাদ

মেসির ধন্যবাদ

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এককাট্টা বিশ্ব। আক্রান্তদের সারিয়ে তুলতে জীবনপন চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। নিজেদের জীবনের পরোয়া না করে মৃতপ্রায় রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন ডাক্তার থেকে নার্সরা। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এই কঠিন পরিস্থিতিতে ডাক্তার এবং নার্সদেরই হিরো বলে আখ্যা দিয়েছেন এলএম টেন।

মেসির পোস্ট

সদ্যোজাত এক শিশুকে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক স্বাস্থ্য কর্মী, ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন লিওনেল মেসি। এই কঠিন পরিস্থিতিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ ও ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন এলএম টেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 13, 2020, 19:00 [IST]
Other articles published on Apr 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+