গোল করে বাবার মতো সেলিব্রেশন মেসি পুত্রের, ভিডিওতে দেখুন

বাপ কা বেটা! গোল করে মেসির মতো সেলিব্রেশন করলেন তাঁর ছোট পুত্র মাতেও।

ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, গোল সেলিব্রেশনে তাক লাগিয়ে দিয়েছেন খুদে মাতেও। বাবাকে কপি করার ক্ষেত্রে কোনও ভুল করেনি জুনিয়র মেসি। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ভিডিও দেখে মত, ফুটবলের স্কিলগুলো শিখে গেলে মেসির জুতোয় পা গলানো মাতেও'র কাছে এখন শুধু সময়ের অপেক্ষা! মাতেও'র বয়স মাত্র চার! এই বয়সেই স্টার কিডের এই কাণ্ড পোস্ট হতেই সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

প্রসঙ্গত চলতি সপ্তাহে মাতেও-র জন্মদিনে মা অ্যান্তোনেলা রোক্কুজো ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা গিয়েছে ফ্রি-কিক নিতে ছুটে আসেন খুদে মেসি। বল জালে জড়ানোর পর মুহূর্তের অপেক্ষা। এরপর পোস্টের দিকে এগিয়ে যেতে যেতে ক্যামেরার দিকে তাক করে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। দেশ হোক বা ক্লাব, গোল করলে গ্যালারির দিকে মেসিকে এভাবেই চুম্বন ছুঁড়ে দিতে দেখা যায়। এখানেই থেমে থাকেনি মাতেও। ঈশ্বরকে প্রণাম করে দু'হাত শূন্য ছুঁড়ে বাবাকে ফ্রেম টু ফ্রেম কপি করেছেন খুদে। ভিডিও দেখে মেসি পুত্রের গোল করার প্রশংসায় ফুটবল দুনিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 15, 2019, 15:18 [IST]
Other articles published on Sep 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+